Wednesday, May 13, 2026

আমেরিকায় গণতন্ত্র নেই! ষষ্ঠবার রাষ্ট্রপতি হওয়ার আগেই তোপ পুতিনের

Date:

Share post:

রবিবার রাশিয়ার নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরই বিপুল ভাবে আবার ভ্লাদিমির পুতিনের ক্ষমতায় আসার জোরালো আভাস পাওয়া যাচ্ছে। সেই সম্ভাবনা জোরালো হতেই পশ্চিমী দুনিয়ার ওপর এবার যে তিনি আরও জোরালো আক্রমণ শানাতে চলেছেন তা স্পষ্ট করে দিলেন। প্রথমেই তিনি প্রশ্ন তুললেন আমেরিকার গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে। পুতিনের দাবি, “ওখানে যা চলছে তাতে গোটা বিশ্ব হাসছে। এটা শুধুই একটা বিপর্যয় – ওখানে গণতন্ত্র নেই – কী চলছে ওখানে?”

রাশিয়ার ক্ষমতাবলে আমেরিকার প্রবল সমালোচনার পাশাপাশি এবার পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধেরও হুমকি দিচ্ছেন পশ্চিমী দুনিয়াকে। তাঁর কথায়, ফ্রান্স যে ভূমিকা নিয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে তা নিয়ে এখনও ভেবে দেখার অবকাশ আছে। যদিও ফরাসি প্রশাসনকে এই সতর্কতা যথেষ্ট হুমকির সুরেই দিয়েছেন পুতিন। পাশাপাশি সাবধান করছেন ইংল্যান্ডকেও। তাঁর দাবি, “আমি বারবার বলে এসেছি, এবং আবারও বলব। আমরা শান্তির আলোচনা চাই, কিন্তু তার কারণ কখনই এটা নয় যে প্রতিপক্ষের বুলেট শেষ হয়ে যাচ্ছে।”

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নিতে চললেও অন্য কেউ এবারে চিন্তিত নয় বলেই পাল্টা পশ্চিমী দুনিয়াকে তোপ দেগেছেন পুতিন। অন্যদিকে রাশিয়ার ক্ষমতায় আসা নিশ্চিত হওয়ার পরই তাঁর দাবি, “সকলের কাছেই এটা পরিস্কার যে পূর্ণ তৃতীয় বিশ্বযুদ্ধের থেকে একধাপ দূরে রয়েছে পরিস্থিতি। রাশিয়া ফ্রান্স ও ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসাবে বেছে নিয়েছে যেহেতু যুদ্ধক্ষেত্রে এই দুই ভাষা শোনা যাচ্ছে। আর এটা ওদের জন্য ভালো নয়, কারণ ওরা প্রতিদিন মারা পড়ছে এবং বিশাল সংখ্যায় মারা পড়ছে।”

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...