Sunday, March 15, 2026

শনিবার ঘরের মাঠে নামছে কেকেআর, থাকতে পারেন নাইট কর্ণধার বলিউড বাদশা শাহরুখ খান

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হতে চলেছে ২০২৪ আইপিএল । প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর শনিবার ঘরের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ । আর এই ম্যাচে দলকে সমর্থন করতে মাঠে থাকতে পারেন কেকেআর কর্ণধার শাহরুখ খান। এমনটাই সূত্রের খবর।

এদিকে কেকেআরের বিরুদ্ধে নামার আগে নিজেদের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। কেকেআরের প্রাক্তন ক্রিকেটার কামিন্স।কামিন্স জানেন, ঘরের মাঠে কেকেআর কঠিন প্রতিপক্ষ। সেই জন্য তাদের সমীহ করছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।এই ম্যাচে নামার আগে কামিন্স বলেন, “ পরিকল্পনা হয়ে গিয়েছে। আমরা ভাল শুরু করতে চাইছি। টি-২০ খেলা সহজ নয়। কলকাতা ঘরের মাঠে ভাল দল। ওদের হারাতে গেলে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। ছেলেদের সেটাই বলেছি। এই মরশুমে আমরা আগ্রাসী ক্রিকেট খেলতে চাই।“

এরপর তিনি আরও বলেন, “ ভাল খেলতে হলে দলের সবার সঙ্গে সবার বোঝাপড়া ভাল হওয়া দরকার। আমি ওদের অনেককেই ভাল ভাবে চিনি। বাকিদের সঙ্গেও কথা হয়েছে। কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা হয়েছে। সবাই মিলে পরিকল্পনা করেছি। এবার সেটা মাঠে কাজে লাগাতে হবে।”

আরও পড়ুন- আগামিকাল থেকে শুরু হচ্ছে আইপিএল, ক্রিকেটের মেগা টুর্নামেন্টে থাকছে নিয়মের কিছু বদল, চলুন দেখে নেওয়া যাক

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...