Thursday, June 4, 2026

দিমিত্রিয়সকে না পেয়ে ফরাসি মিডফিল্ডারকে প্রস্তাব ইস্টবেঙ্গলের: সূত্র

Date:

Share post:

চলতি মরশুমে সুপার কাপে সফল হলেও, আইএসএলে ব্যর্থ ইস্টবেঙ্গল এফসি। আর এরই মধ্যে আগামী মরশুমের জন্য দল গোছাতে শুরু করে দিল লাল-হলুদ। সূত্রের খবর, দিমিত্রিয়সকে নিতে চেয়েও পায়নি ইস্টবেঙ্গল। আর তাঁর জায়গায় পঞ্জাব এফসি-র ফুটবলার মাদিয়া তালালকে সই করাতে মরিয়া লাল-হলুদ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মহামেডান থেকে ডেভিড ও চেন্নাইয়েন থেকে শমীক মিত্রকে সই করিয়েছে লাল-হলুদ এমনটাই সূত্রের খবর। তবে এবার উঠে আসছে এক বিদেশির নাম।

সূত্রের খবর, ফরাসি ফুটবলার মাদিয়া তালালকে পেতে ঝাঁপিয়েছে লাল-হলুদ। তবে লাল-হলুদের সঙ্গে লড়াইয়ে রয়েছে মুম্বই সিটি এফসিও। পঞ্জাব এফসি-র এই ফুটবলার এবারে দারুণ ছন্দে আছেন। ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার ১৯ ম্যাচে চারটি গোল করেছেন। এই মরশুমে এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর দুই অ্যাসিস্ট জিততে সাহায্য করেছিল পঞ্জাবকে। গোল করেছেন মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধেও। পাশাপাশি রয়েছে আটটি অ্যাসিস্ট। এরিয়াল ডুয়েলেও বেশ ভাল এই ফুটবলার। তাঁর দক্ষতা মুগ্ধ করেছে আইএসএল-এর বিভিন্ন ক্লাবের কোচদের। এর আগে গ্রিক ক্লাব কিফসিয়াস এফসি-র হয়ে খেলতেন মাদিয়া। ২১ ম্যাচে পাঁচ গোল ছিল তাঁর। সেখান থেকেই আসেন পঞ্জাব এফসি-তে। সুপার সিক্সের লড়াইয়ে এখনও প্রবলভাবে টিকে রয়েছে পঞ্জাব। সাত নম্বরে থাকা এই দলের পয়েন্ট ২১।

এদিকে ভাল মানের ভারতীয় ফুটবলার ছাড়া যে আইএসএল-এ ভাল কিছু করা সম্ভব নয়, তা ভালভাবেই জানেন ইস্টবেঙ্গল কর্তারা। তাই বীনিথ রাই, সুরেশকেও প্রস্তাব দিয়ে রেখেছে লাল-হলুদ। পাশাপাশি এক ঝাঁক ফুটবলারকে সই করাতে তাদের ব্যাপারে খোঁজও নিচ্ছেন তাঁরা। সেই তালিকায় দীপক টাংরি, অ্যালেক্স সাজি, রাহুল ভেকে, জিতেন্দ্র সিং, মাকেন ছোটে, হরমিপাম, জগদীপ যেমন রয়েছেন, তেমনই আঁচেন রয় কৃষ্ণা, জুয়ান মেরারা। জুয়ান এর আগেও ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। তাঁকে ফের সই করিয়ে মিডফিল্ড আরও শক্তিশালী করতে চাইছে লাল-হলুদ।

আরও পড়ুন- বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র টিম ইন্ডিয়ার

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...