Thursday, May 14, 2026

শিক্ষা দফতরের অনুমোদন ছাড়াই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন! আপত্তি রাজ্যের

Date:

Share post:

রাজ্য শিক্ষা দফতরের অনুমোদন ছাড়াই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের নির্দেশ রাজ্যপালের। স্থায়ী উপাচার্যের অনুপস্থিতিতে সমাবর্তন না করাই ভালো, জানিয়ে বিশ্ববিদ্যালয়কে নির্দেশ রাজ্য শিক্ষা দফতরের। এই পরিস্থিতিতে ২৭ মার্চ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যরা ছয়মাসের মেয়াদ শেষ হলেও স্থায়ী উপাচার্য নিয়োগের আগে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে পদে বহাল রয়েছেন। এই পরিস্থিতিতে আদৌ সমাবর্তন সম্ভব কি না, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে ছয়বছর সমাবর্তন না হওয়ায় রাজ্যপালের কাছে সমাবর্তনের আবেদন করেন। রাজ্যপালের অনুমোদনে সমাবর্তনের দিন ঘোষণা হয় ২৭ মার্চ।

রাজ্য শিক্ষা দফতরের অনুমোদন ছাড়াই সমাবর্তনের আয়োজনের জন্য শিক্ষা দফতর অনুষ্ঠান না করার কথা জানান। প্রশ্ন উঠেছে শিক্ষা দফতরের অনুমোদন ছাড়া সমাবর্তনের আয়োজন নিয়ে। সেই সঙ্গে সমাবর্তনের আয়োজন ভারপ্রাপ্ত উপাচার্য এই আয়োজন করতে পারেন কতটা তা নিয়েও। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কথা মাথায় রেখেই সমাবর্তন না করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে। এই ঘটনায় ফের রাজ্যকে অন্ধকারে রেখে রাজ্যপালের পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠেছে।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...