Thursday, May 14, 2026

আগামী শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা! দোলে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের

Date:

Share post:

আগামী শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দোলের দিন এমনটাই জানাল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Office)। সোমবার হাওয়া অফিস সাফ জানিয়েছে, উত্তরের জেলাগুলিতে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গও। আগামী দু’দিন দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হতে পারে সোম এবং মঙ্গলবার। তবে বুধবার থেকে এই তিন জেলায় আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার পর্যন্ত কিছু জেলায় বৃষ্টি চলবে।


হাওয়া অফিস জানিয়েছে, সোমবার হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। মঙ্গলবার দক্ষিণের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। সে দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনো থাকবে। তবে মুর্শিদাবাদ এবং নদিয়ায় বুধবারও হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে। তবে আগামী দু’তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহবিদেরা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি।

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...