Thursday, June 25, 2026

বর্ণ.বিদ্বেষী আ.ক্রমণের কারণে হতাশ ভিনিসিয়াস, স্পেনের বিরুদ্ধে নামার আগে কান্নায় ভেঙে পড়লেন তিনি

Date:

Share post:

স্পেনের বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলতে নামার আগে কান্নায় ভেঙে পরলেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। লাগাতার বর্ণবিদ্বেষী আক্রমণের কারণে হতাশ তিনি। শুধু তাই নয়, এই বর্ণবিদ্বেষী আক্রমণের কারণে তাঁর ফুটবল খেলার ইচ্ছেটাই কেড়ে নিয়েছে। সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন তিনি।

এদিন স্পেনের সঙ্গে প্রীতি ম্যাচের আগে এই নিয়ে ভিনিসিয়াস জুনিয়র বলেন, “দীর্ঘদিন ধরে আমাকে এই আক্রমণ সহ্য করতে হচ্ছে। প্রতিবার আমি মানসিক ভাবে ভেঙে পড়ি। আর প্রতিবার আমার মাঠে নামার ইচ্ছেটাই মরে যায়। ফুটবল খেলার থেকেও বর্ণবৈষম্য আটকানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি শুধু চাই আমার বর্ণের লোকেরা যেন স্বাভাবিক জীবন কাটাতে পারে।”

গত বছর মে মাসে ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে কুরুচিকর মন্তব্য উড়ে আসে ভিনির দিকেদিকে। যা নিয়ে একাধিকবার প্রতিবাদ জানিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার। কিন্তু সমস্যার সমাধান হয়নি । এমনকি বর্ণবাদ রুখতে উয়েফা ‘Say No to Racism’ স্লোগান এনেছিল। কৃষ্ণাঙ্গদের সমর্থনে খেলা শুরুর আগে হাঁটু মুড়ে প্রতিবাদ জানিয়েছে ফুটবলাররা। কিন্তু তা সত্ত্বেও বর্ণবৈষম্য কমেনি।

আরও পড়ুন- ‘কেকেআরের এই ক্রিকেটারকে দেখে অনুপ্রাণিত’, আরসিবিকে ম্যাচ জিতিয়ে বললেন ফিনিশার কার্তিক

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...