Saturday, April 4, 2026

জাতীয় দলের  কোচ নিয়ে জর্জরিত পাকিস্তান, সচিনের সতীর্থ লুক রঙ্কিকে প্রস্তাব

Date:

Share post:

জাতীয় দলের  কোচ নিয়ে সমস্যায় পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জাতীয় দলের জন্য এখনও কোচ ঠিক করতে পারেনি তারা। কোচ নির্বাচন করতে এ বার আইপিএলের দিকে নজর দিয়েছে পাক বোর্ড। মুম্বই ইন্ডিয়ান্সে সচিন তেন্ডুলকরের সঙ্গে খেলে যাওয়া ক্রিকেটারকে প্রস্তাব দিয়েছে মহসিন নকভির পাক বোর্ড।এরই পাশাপাশি,অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার লুক রঙ্কিকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৪২ বছরের রঙ্কি ২০০৮-২০০৯ সালে আইপিএলে খেলেছেন। মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন তিনি। পরে পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, বিশ্বের নামী কোচেরা কেউ পাকিস্তানের কোচ হতে চাইছেন না। কারণ, ইতিমধ্যেই তাঁরা হয় বিভিন্ন দেশ  বা লিগে বিভিন্ন দলের কোচের দায়িত্ব নিয়ে নিয়েছেন। তাই সে রকম নামী না হলেও রঙ্কিকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান।প্রথমে অস্ট্রেলিয়া ও তার পরে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন রঙ্কি। ক্রিকেট ছাড়ার পরে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন। কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে রঙ্কির। সেই কারণে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। এখন দেখার রঙ্কি এই প্রস্তাবে রাজি হন কি না।

এর আগে প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন এবং প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন সামি পাকিস্তানের জাতীয় দলের প্রধান কোচ হতে রাজি হননি। যে কারণে বড় ধাক্কা খেয়েছে পিসিবি। সামি ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের হোয়াইট-বল টিমের প্রধান কোচ হিসেবে তার বর্তমান চুক্তির কথা উল্লেখ করে পিসিবি-র প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

পাকিস্তান সুপার লিগের ম্যাচের সময়ে করাচিতে ওয়াটসনের সঙ্গে পিসিবির শীর্ষস্থানীয় কর্মকর্তারা আলোচনা করেছিলেন। তাঁকে প্রধান কোচের পদের প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে ওয়াটসন প্রথমে আগ্রহ দেখালেও, পরে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। সূত্রের খবর, ওয়াটসন প্রথমে আগ্রহ দেখিয়েছিলেন এবং এই প্রস্তাবে রাজিও ছিলেন। তবে তিনি কিছু আর্থিক এবং অন্যান্য শর্ত রেখেছিলেন। বোর্ডও কমবেশি ওয়াটসনের আর্থিক দাবি মেনে নিয়েছিল। তবে অজি তারকা বিরক্ত হয়েছিলেন, প্রস্তাবিত প্যাকেজের বিশদ পাকিস্তানের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়ায়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...