Tuesday, June 23, 2026

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জলপাইগুড়িতে রাজ্যপাল

Date:

Share post:

মাত্র কয়েক মিনিটের ঝড়। তাতেই লন্ডভন্ড এলাকা। উপড়ে পড়েছে গাছ, ভেঙে গিয়েছে বাড়ি। ঝড় কেড়ে নিয়েছে ৫ জনের প্রাণ। ভেঙে পড়েছে কয়েকশো বাড়ি। প্রচুর গাছ উপড়ে পড়েছে। এখনও বিদ্যুৎহীন একাধিক এলাকা।ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর জলপাইগুড়ির পরিস্থিতি দেখতে রাতেও সেখানে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সোমবার সকালেই বাগডোগরা পৌঁছলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এলাকায় গিয়ে প্রাকৃতিক দুর্যোগে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে রাজ্যপাল দেখা করবেন বলেই রাজভবন সূত্রে খবর।

রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যপাল জানান, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে তাঁর কথা হয়েছে। রাজভবনে প্রস্তুত রাখা হয়েছে পিস রুম, খোলা হয়েছে জরুরি সেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে যোগাযোগ রাখছে রাজভবন।

রবিবার পশ্চিমি ঝঞ্জার প্রভাবে জলপাইগুড়ি , কোচবিহার, আলিপুরদুয়ারে ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৯ জন। অনেকেরই চোখে মুখে এখনও আতঙ্ক।

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...