Monday, February 2, 2026

দেব যেন সৌজন্য রাজনীতির ব্র্যান্ড অ্যাম্বাসাডর! প্রচারে বেরিয়ে কী বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী?

Date:

Share post:

রাজনীতির এই ভাষা সন্ত্রাসের যুগে অনেকটাই ব্যতিক্রমী ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। এই কেন্দ্রের দু’বারের সাংসদ দেব প্রকৃত অর্থেই বাংলায় সৌজন্য রাজনীতির ব্র্যান্ড অ্যাম্বাসাডর! ভোটের ময়দানে প্রতিপক্ষ তাঁর নামে যতই ব্যক্তিগত কুৎসা, অপপ্রচার করুন না কেন, দেবে কিন্তু পাল্টা সে পথে পা ফেলেন না, একথা তাঁর চরম সমালোচকরাও স্বীকার করেন।

এবারও ভোটের প্রচারে সেই দৃষ্টান্তই রাখছেন ঘাটালের তৃণমূল প্রার্থী। আজ, শুক্রবার ডেবরায় ভোট প্রচারে যান দেব। প্রচারে গিয়ে ভোটারদের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, “আমি আপনাদের কাউকে জোর করতে আসিনি, আমাকে ভোট দেবেন কিংবা আমার দলকে ভোট দেবেন”। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ত্রিলোচনপুর এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন, এলাকার মানুষের বাড়িতে বাড়িতে যান দেব।

এরপর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে দেব বলেন, “আমি আপনাদের কাউকে জোর করতে আসিনি যে আমাকেই ভোট দেবেন কিংবা আমার দলকে ভোট দিবেন। কারণ, আমার মনে হয় এখনকার সময় মানুষ রাজনীতি বোঝেন। সব মানুষই রাজনৈতিক সচেতন। মানুষ বোঝেন কে ঠিক কথা বলছেন আর কে বলছেন না। কে কী ভাষা ব্যবহার করছে, আজকে আপনারা সবটাই বোঝেন। আপনাদের যদি মনে হয় আপনাদের এই ভাই গত ১০ বছরে মানুষের জন্য কাজ করেছে। মানুষকে ভাল রাখার চেষ্টা করেছে। তাহলে আপনারা জানেন ২৫ মে তাকে ভোটটা দিতে হবে। সবাই ভালো থাকবেন। আমি জিতে যাই কিংবা হেরে যাই, সব সময় মনে রাখবেন ডেবরার মানুষ আমার মনের মধ্যে থাকবে।”






 

spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...