Saturday, May 16, 2026

চলতি আইপিএল-এ টানা হার, দিল্লির বিরুদ্ধে নামার আগে পুজো দিলেন মুম্বই অধিনায়ক

Date:

Share post:

চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স। টানা ম্যাচ হেরেই চলেছে হার্দিক পান্ডিয়ার দল। সমালোচনায় বিদ্ধ হচ্ছেন মুম্বই অধিনায়ক। আর এরই মধ্যে গুজরাতের সোমনাথ মন্দিরে পুজো দিলেন হার্দিক । ক্রিকেটে ফেরার আগে সোমনাথ মন্দিরে পুজো দিলেন মুম্বই অধিনায়ক। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

১ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে যায় মুম্বই। পরের ম্যাচ রবিবার দিল্লি ক্যাপিটালস। মাঝে ছ’দিনের সময় ছিল মুম্বইয়ের হাতে। সেই সময় গোটা দল গুজরাতে চলে যায় ঘুরতে। আর সেখানে গিয়েই সোমনাথ মন্দিরে পুজো দেন হার্দিক। যেই ভিডিও পোস্ট করে এক সর্বভারতীয় সংবাদ সংস্থা। যেখানে দেখা যায়, সাদা পোশাক ও কপালে হলুদ তিলক নিয়ে মন্দিরে উপস্থিত ছিলেন তিনি। পুরোহিতের মন্ত্রপাঠের সঙ্গে সমস্ত নিয়ম পালন করেন ভারতের অলরাউন্ডার।

এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে মুম্বই। তিনটিতেই হেরেছেন হার্দিকেরা। এরই মধ্যে রবিবার দিল্লির বিরুদ্ধে ম্যাচে নামছে তারা। তবে এরই মধ্যে শক্তি বাড়ায় মুম্বই। দলে যোগ দেন সূর্যকুমার যাদব। যেই ছবি পোস্ট করে মুম্বই।

আরও পড়ুন- রদিল্লি ম্যাচের আগে শক্তি বাড়ালো মুম্বই, দলে যোগ দিলেন সূর্য

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...