Saturday, May 16, 2026

আচমকাই ভাঙল পিলার! ধর্মতলার শপিং মলে বাজ পড়ে বিপত্তি

Date:

Share post:

ধর্মতলার (Dharmatala) একটি শপিং মলে (Shopping Mall) বাজ পড়ে বিপত্তি! রবিবার সকাল থেকেই আকাশের মুখভার। বেলা গড়াতেই কলকাতার (Kolkata) পাশাপাশি রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে বইছে দমকা হাওয়া। আর তার জেরেই ধর্মতলার ওই মলে পিলারের (Pillar) একটি অংশ ভেঙে নীচে পড়ে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। রবিবার গরমের তীব্রতা একটু কম থাকায় শহরের বিভিন্ন প্রান্তে ভিড় জমিয়েছেন মানুষ। সেই মতো ধর্মতলার ওই মলেও কেনাকাটি করছিলেন অনেকেই। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই মলের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়।

ক্রেতাদের কথায় এদিন মলের উপরের পিলার থেকে আচমকাই পাথরের টুকরো রাস্তার উপরে পড়ে। যদি তা কারও গায়ে পড়ত তাহলে বড়সড় বিপদ ঘটতেই পারত। এদিন দুপুর ১টার কিছু আগে ধর্মতলা এলাকায় বজ্রাঘাত পড়ে তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। মুলত, ওই মলের উপরেই বাজ পড়ে বলে খবর। তার জেরেই বজ্রপাতের অভিঘাতে উঁচু পিলারের একাংশ ভেঙে রাস্তায় ছিটকে পড়ে। তবে রবিবার ছুটির দিন হওয়ায় বড়সড় বিপদ এড়ানো গেলেও সপ্তাহের অন্য দিন হলে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতেই পারত বলে মত প্রত্যক্ষদর্শীদের।

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...