Thursday, May 14, 2026

গুজরাতের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে কী বললেন লখনৌর নতুন তারকা যশ ঠাকুর?

Date:

Share post:

গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৩ রানে জয় পায় লখনৌ সুপার জায়ান্ট। সৌজন্যে যশ ঠাকুর। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩০ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। চলতি আইপিএলে এটিই প্রথম ৫ উইকেটের নজির।আর নিজের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত যশ। বললেন , পাঁচ উইকেট পেয়ে আর ম্যাচের সেরা হয়ে খুশি।

রবিবার রাতে মাত্র এক ওভার বল করেই চোটের কারণে উঠে যান মায়াঙ্ক যাদব। মায়াঙ্ক উঠে যাওয়ায় যশকে এই ম্যাচে বাড়তি দায়িত্ব দিয়েছিলেন লখনৌ অধিনায়ক লোকেশ রাহুল। সেই দ্বায়িত্ব একেবারে কাটায় কাটায় পালন করেন যশ। ম্যাচ শেষে যশ বলেন, “ মায়াঙ্ক চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরে রাহুল ভাই বলেছিল, এটা তোমার দিন। বল হাতে দলকে জেতাও। শুধু নিজের উপর ভরসা রাখো। নিজের পরিকল্পনা অনুযায়ী বল করো। সেটাই করেছি। এই প্রথম গুজরাতকে হারিয়েছি আমরা। তাই এই জয় আরও ভাল লাগছে।” এরপর নিজের পারফরম্যান্স নিয়ে যশ বলেন, “ পাঁচ উইকেট পেয়ে আর ম্যাচের সেরা হয়ে খুশি। গিলের বিরুদ্ধে আমার নিজস্ব পরিকল্পনা ছিল। কে এল রাহুলও সাহায্য করেছে। আর সেটাই কাজে লেগে গেল।”

গতকাল, ৩০ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়ার পাশাপাশি লখনউয়ের নতুন তারকা পেসার তৈরি করেছেন নতুন রেকর্ড। চলতি আইপিএলে প্রথম বোলার হিসেবে মেডেন ওভারে দুই উইকেট তোলেন যশ। ম্যাচের ১৫তম ওভারে এই রেকর্ডটি গড়েন তিনি।

আরও পড়ুন- বিএফসিকে হারিয়ে কী বললেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত?

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...