Monday, April 27, 2026

জনসমক্ষে নিজেকে ‘নির্দোষ’ দাবি করতেই পারেন, দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণে স্বস্তি মহুয়ার 

Date:

Share post:

জনসমক্ষে নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করতে কোনওরকম সমস্যা নেই লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mohua Moitra)। সম্প্রতি এক মামলার শুনানিতে এমনই মৌখিক পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের Delhi high court)। লোকসভা ভোটের (Loksabha Election)আগে কেন্দ্রের মোদি সরকারের গাজোয়ারি ও মিথ্যা অভিযোগের কারণে লোকসভা থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে।
তবে শুধুমাত্র মহুয়া নন, তাঁর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাইয়েরও নাম জড়িয়েছে ওই মামলায়। তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে মহুয়া যেন কোনওরকম অবমাননাকর মন্তব্য না করেন, সেই আর্জি নিয়েই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দেহাদ্রাই। পাশাপাশি তিনি অন্তর্বর্তিকালীন নির্দেশও চেয়েছিলেন হাই কোর্টের কাছে। ওই মামলায় বিচারপতি প্রতীক জালান দেহাদ্রাইকে সাফ জানান, আপনি যদি প্রকাশ্যে মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ করেন, তা হলে তাঁরও পূর্ণ অধিকার হয়েছে প্রকাশ্যে নিজেকে নির্দোষ বলার এবং আত্মপক্ষ সমর্থনের। তবে তিনি কখনওই অসত্য বক্তব্য রাখতে পারবেন না।
বিচারপতি আরও বলেন, মহুয়া এবং দেহাদ্রাই যদি মনে করেন, তাঁরা প্রকাশ্যে দোষারোপ করা বন্ধ করবেন, তা হলে তা অন্য বিষয়। কিন্তু জনসমক্ষে মহুয়া নিজেকে নির্দোষ বললে কোনো অপরাধ হবে না বলেও সাফ জানান দিল্লি হাইকোর্টের বিচারপতি।

Related articles

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...