Thursday, May 14, 2026

আইপিএল-এর মাঝে ভাইরাল বিরাট-গেইল-মুরলীধরনের নাচ, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

ক্রিস গেইল সঙ্গে কোমর দোলাচ্ছেন বিরাট কোহলি। সঙ্গে আবার পোলার্ড এবং মুথাইয়া মুরলীধরন । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। আগে আইপিএল ম্যাচের পরে থাকত পার্টি। দল জিতুক হারুক, পার্টির উৎসবে মেতে উঠতেন অধিকাংশ ক্রিকেটারই। এমনই পুরনো একটি ভিডিও হঠাৎ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে , বিরাট কোহলি, ক্রিস গেইল, মুথাইয়া মুরলীধরন এবং পোলার্ডকে একসঙ্গে নাচতে ।

যেই ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, আইপিএলের কোনও এক পার্টিতে গেইল এবং বিরাট নাচছিলেন। সেখানে পরে যোগ দেন পোলার্ড। ছিলেন মুরলীধরনও। তাঁকে এগিয়ে দেন বিরাটেরা। মুরলী নাচ শুরু করতেই বাকিরা হেসে গড়িয়ে পড়েন। এমন একটি পুরনো ভিডিও আইপিএলে মাঝে দেখে আপ্লুত সমর্থকেরা। বিরাট এবং গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে একসঙ্গে খেলতেন।

আরও পড়ুন- ১ লা বৈশাখে চেনা ছবি কলকাতা ময়দানে, বারপুজোতে মেতে উঠল ইস্ট-মোহন

চলতি আইপিএল-ও আরসিবির হয়ে খেলেন বিরাট। গত মরশুমে বেঙ্গালুরুর অধিনায়ক থেকে সরে দাঁড়ান বিরাট। তাঁর জায়গায় অধিনায়ক করা হয়েছে ফ্যাফ ডুপ্লেসিকে।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...