Thursday, May 14, 2026

রোহিতের পাশে দাঁড়িয়ে হার্দিককে এক হাত শামির

Date:

Share post:

হার্দিক পাণ্ডিয়াকে এক হাত নিয়ে এবার রোহিত শর্মার পাশে দাঁড়ালেন মহাম্মদ শামি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের মুখ দেখে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই ম্যাচে শতরান করেন রোহিত শর্মা। এরপরই শামি রোহিতের পাশে দাঁড়িয়ে এক হাত নেন হার্দিককে। মুম্বইয়ের হারের জন্য হার্দিককে দায়ী করেছেন শামি। চলতি আইপিএল-এ খেলছেন না শামি।

মুম্বই ম্যাচের পর শামি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন , “ রোহিত ভাই খুব ভাল ব্যাট করেছে। চেন্নাইয়ের বিরুদ্ধে একাই লড়াই করেছে। কিন্তু ও পাশে কাউকে পায়নি। আরও কেউ যদি একটু ভাল ব্যাট করত তাহলে মুম্বই ম্যাচ জিততেও পারত। রোহিত ভাই শতরান করে খেলেছে। ও একাই আর কত করবে।”

মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান করে মুম্বই। মুম্বইয়ের হয়ে ৬৩ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেছেন রোহিত।

আরও পড়ুন- লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়ে কী বললেন বাগান ফুটবলাররা?

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...