Saturday, June 20, 2026

বিশ্বকাপের হার ভুলতে পারছেন না রাহুল, আইপিএল-এর মাঝে আক্ষেপ ঝড়ে পড়ল তাঁর গলায়

Date:

Share post:

এখনও ২০২৩ একদিনের বিশ্বকাপ ভুলতে পারছেন না কে এল রাহুল। চলতি আইপিএল-এর মাঝে বিশ্বকাপের কথা তুলে ধরলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। এক সাক্ষাৎকারে বলেন রাহুল। তাঁর মতে, একটা ছোট্ট ভুল না করলে ভারত হয়তো চ্যাম্পিয়নও হয়ে যেতে পারত।

এই নিয়ে রাহুল বলেন, “ বিশ্বকাপ ফাইনালের কথা এখনও মনে আছে আমার। মিচেল স্টার্ককে খেলা সেই ওভারের কথা স্পষ্ট মনে আছে। সেদিন ওর বল রিভার্স সুইং করছিল। খুব কঠিন কোণ থেকে বল করছিল বলে আক্রমণ করতে পারছিলাম না। ওকে আক্রমণ করব না সাবধানে খেলব, এই ভাবনা ভাবতে ভাবতেই ভুল করে বসি। গুরুত্বপূর্ণ সময়ে ওর বলে খোঁচা দিয়ে আউট হই।” এরপর তিনি আরও বলেন, “আমার এখনও মনে হয়, সেদিন যদি ওই ভুল না করতাম এবং বাকি ওভারগুলো খেলে দিতে পারতাম, তাহলে আমাদের স্কোরবোর্ডে আরও অন্তত ৩০-৪০ রান যোগ হত। তাহলে আমরা হয়তো বিশ্বকাপ জিতে যেতাম। ওই একটা আক্ষেপ আমার মনে এখনও রয়ে গিয়েছে।”

ফাইনাল ম্যাচে ১০৭ বলে ৬৬ রান করেছিলেন রাহুল। মাত্র একটি বাউন্ডারি মেরেছিলেন। স্ট্রাইক রেট ছিল ৬১.৬৮। সেই ম্যাচে শতরান করে একাই অস্ট্রেলিয়াকে জিতিয়েছিলেন ট্রেভিস হেড। সাত ওভার বাকি থাকতে ৬ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন- ম্যাচ জিতেও শাস্তির মুখে হার্দিক, কিন্তু কেন?

Related articles

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...