Wednesday, May 6, 2026

রাজ্যের তালিকা মেনেই উপাচার্যদের নিয়োগ করতে হবে, রাজ্যপালকে মনে করালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

রাজ্যের তালিকা মেনেই উপাচার্যদের নিয়োগ করতে হবে আচার্যকে। ফের একবার ট্যুইটে, সেই কথাই মনে করিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি তাঁর অবস্থানে যে তিনি অনড় রয়েছেন সে কথাও একদিন স্পষ্ট করে দেন শিক্ষামন্ত্রী।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে। এই নিয়োগকর্তা আচার্য। কিন্তু রাজ্যের পাঠানো উপাচার্যদের নামের তালিকা ধরেই আচার্যকে নিয়োগ করতে হবে, একথাও স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। সেই প্রেক্ষিতেই এদিন ট্যুইট করে শিক্ষামন্ত্রী লেখেন, রাজ্যের সুপারিশ করা তালিকা থেকে ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগ করা হয়েছে। এই বিবৃতি রাজভবনের তরফে দেওয়া হয়েছে। এর থেকে দুটি বিষয়ে স্পষ্ট। প্রথমত, আচার্য উপাচার্যদের নিয়োগকর্তা। এবং দ্বিতীয়ত, রাজ্য সরকারের সুপারিশ করা নামের তালিকা থেকেই আচার্যকে উপাচার্য নিয়োগ করতে হবে। এই তালিকার মধ্যে থেকে যদি কোনও নাম বাদ গিয়ে থাকে তাহলে রাজ্যের কাছে ফের নামের জন্য জানাতে পারেন আচার্য।

সবশেষে শিক্ষামন্ত্রী জানান, এই কথাই বারবার তিনি বলে আসছিলেন, যে রাজ্যের সুপারিশ করা তালিকা থেকেই নিয়োগ করতে হবে আচার্যদের। একই সঙ্গে তার প্রশ্ন তিনি তাঁর অবস্থান থেকে কখন সরে আসলেন?

আরও পড়ুন- শনিতে জোড়া সভা মমতার, অভিষেকের প্রচার সভা-রোড শো

 

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...