Sunday, May 17, 2026

নির্বাচনী প্রচারে রণবীরের ডিপফেক ভিডিও! আদালতের দ্বারস্থ হতে পারেন অভিনেতা!

Date:

Share post:

অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) এবার ভোটের লড়াইয়ে নাম লিখিয়েছেন? সোমবার ভাইরাল হওয়া ভিডিও দেখে প্রাথমিক ভাবে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে বলিউডের নতুন ‘ডন’ অনুগামীদের মনে। তবে লোকসভা ভোটের আবহে কংগ্রেসের হয়ে নিজেকে প্রচারের ময়দানে দেখে কম অবাক হননি রণবীরও। মুহূর্তেই বুঝে ছিলেন তিনি ডিপফেক ভিডিওর (deep fake Video) শিকার! দেরি না করে আইনি পদক্ষেপ করলেন অভিনেতা। গোটা ঘটনায় রণবীর এতটাই চটেছেন যে প্রয়োজনে তিনি আদালত পর্যন্তও যেতে রাজি বলে জানাচ্ছে তাঁর ঘনিষ্ঠ মহল।

রণবীরের মুখপাত্র জানিয়েছেন যে বলিউডে ‘রকি ‘ ডিপফেক ভিডিয়োর বিরুদ্ধে সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছেন। দিন কয়েক আগে কাশীতে মণীশ মালহোত্রার একটি ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন রণবীর সিং। সেখানে গিয়ে পুজো দেন অভিনেতা। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল।সেটাকেই মর্ফ করে স্যোশাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা যায় ওই একই জায়গায় কংগ্রেসের হয়ে ভোট প্রচার করছেন দীপিকার স্বামী। AI এর মাধ্যমে ভয়েস ক্লোনের সাহায্যে তাঁর কথা পরিবর্তন করা হয়েছে। সোমবার মুম্বই পুলিসের অপরাধ দমন শাখায় এআই জেনারেটেড ডিপফেক ভিডিয়োর বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন রণবীর। এই ডিপফেক ভিডিওর জন্য নেটপাড়ায় সমালোচিতও হতে হয়েছে তাঁকে। শেষে এক্স হ্যান্ডেলে লিখতে বাধ্য হন যে, “ডিপফেক ভিডিও থেকে সাবধান বন্ধুরা।”

 

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...