Saturday, May 16, 2026

বসিরহাটে মহিলাদের বিক্ষোভের মুখে রেখা পাত্র! ঘটনাস্থল ছেড়ে পালালেন বিজেপি প্রার্থী!

Date:

Share post:

এবার বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ দেখলেন গ্রামবাসীরা। ঘটনা বসিরহাটের মাটিয়া থানা এলাকার খড়িডাঙার। বচসা থেকে ধস্তাধস্তি, হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কার্যত তাড়া খেয়ে এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী।

ঘটনার সূত্রপাত গতকাল সোমবার। বসিরহাট-২ নম্বর ব্লকের খড়িডাঙ্গায় বিজেপির দেওয়াল লিখনে কালি দেওয়ার অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, পাল্টা অভিযোগের পর ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি কর্মীরা। কালিদাস বাছার নামে এক বিজেপি কর্মী গুরুতর আঘাত পান। জখম অবস্থায় তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের পাশাপাশি, সেখানে কালিদাসকে দেখতে গিয়েছিলেন রেখাও। আর বিজেপি প্রার্থী সেখানে গেলেই নতুন করে গোলমালের সূত্রপাত হয়।

সদ্য রেখা পাত্রকে এক্স ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। আজ, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ নিরাপত্তা রক্ষী পরিবৃত হয়ে খড়িডাঙায় যান রেখা। সঙ্গে ছিলেন অর্চনা মজুমদারের মতো বিজেপির রাজ্য নেত্রীও। কিন্তু তাঁদের দেখেই গ্রামের পরিস্থিতি আবার উত্তপ্ত হতে থাকে। জায়গায় জায়গায় রেখাদের আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভকারীদের সঙ্গে তরজায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা। গ্রামের মহিলারা রেখাকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। মেজাজ হারান রেখাও। আঙুল উঁচিয়ে গ্রামবাসীদের সঙ্গে তরজায় জড়াতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। নিরাপত্তারক্ষীরা দ্রুত রেখাকে সেখান থেকে বার করে নিয়ে অন্যত্র চলে যান। গ্রামবাসীদের অভিযোগ উস্কানি ও প্ররোচনা দিতেই কেন্দ্রীয় বাহিনী আর দলবল নিয়ে গ্রামে এসেছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু এলাকার মানুষের সম্মিলিত বিক্ষোভের জেরে কার্যত পালিয়ে বাঁচেন রেখা পাত্র।

আরও পড়ুন- বরানগরে প্রচারে বেরিয়ে এবার “তাড়া” খেলেন বিজেপির সজল!

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...