Sunday, May 17, 2026

গদি বাঁচাতে ধর্মই ভরসা! মোদির নিন্দায় সরব দেশবাঁচাও গণমঞ্চ

Date:

Share post:

নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে সরাসরি ধর্মীয় সম্প্রদায়কে আক্রমণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচন কমিশন সতর্ক করলেও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য থেকে সরে আসেননি মোদি। এবার সমাজের বুদ্ধিজীবী মহল থেকেও প্রতিবাদে সামিল হলেন দেশবাঁচাও গণমঞ্চের সদস্যরা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এভাবেই সরব হয়েছে বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন মঞ্চের সদস্যরা। ছিলেন একাধিক বিশিষ্টরাও। প্রধানমন্ত্রীর সংখ্যালঘুবিদ্বেষী ভাষণ নিয়ে তাঁদের বক্তব্য, রাজস্থানের বাঁশওয়াড়ায় প্রধানমন্ত্রীর বক্তব্য জনপ্রতিনিধি আইন, ১৯৫১-এর ১২৩, ১২৩(৩এ) এবং ১২৫ ধারাকে লঙ্ঘন করে। সংখ্যালঘুদের নিয়ে তিনি যা বলেছেন তা একটা নির্মম পক্ষপাতিত্ব ছাড়া অন্য কিছু নয়। ১০ বছরের সামগ্রিক ব্যর্থতাকে চাপা দিতে নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন চলাকালীন এই সাম্প্রদায়িক মানসিকতার উস্কানি।

আর এই উস্কানি চরম বিপদ ডেকে আনছে দেশের সামাজিক স্তরে। দেশে ভয়ংকর পরিস্থিতির জন্ম দিতে পারে বলে মনে করছে দেশ বাঁচাও গণমঞ্চ। এদিন এই বক্তব্যের সপক্ষে মত প্রকাশ করেন পূর্ণেন্দু বোস, সুদেষ্ণা রায়, প্রতুল মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী-সহ বিশিষ্টজনেরা।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...