Friday, May 8, 2026

প্রকাশিত মহিলাদের টি-২০ বিশ্বকাপের সূচি, ৬ অক্টোবর ভারতের সামনে পাকিস্তান

Date:

Share post:

জুন থেকে শুরু হতে চলেছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। সেই প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহনকারী দেশ গুলো। আর তারই মাঝে মহিলা টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। মহিলাদের টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান।মহিলাদের বিশ্বকাপ শুরু ৩ অক্টোবর থেকে।

এদিন আইসিসি যে সূচি ঘোষণা করেছে, সেখানে দেখা যাচ্ছে, বিশ্বকাপ শুরু হবে আগামী ৩ অক্টোবর। ফাইনাল হবে ২০ অক্টোবর। ১০ দলের এই প্রতিযোগিতায় গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। গ্রুপের পঞ্চম দলটি আসবে যোগ্যতা অর্জন পর্ব থেকে। এই গ্রুপের সব ম্যাচ হবে সিলেটে। গ্রুপ ‘বি’তে রয়েছে আয়োজক বাংলাদেশ, ওয়েস্টইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপের পঞ্চম দলও আসবে যোগ্যতা অর্জন পর্ব থেকে। এই গ্রুপের ম্যাচগুলি হবে ঢাকায়। শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে দু’টি দেশ মূল পর্বে আসবে। সূচি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে ছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। এবার মহিলাদের বিশ্বকাপে অংশগ্রহণ করবে দশটি দেশ।

৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।৪ অক্টোবর প্রথম ম্যাচে নামবে ভারত, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ৬ অক্টোবর দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। তৃতীয় ম্যাচ ৯ অক্টোবর যোগ্যতা অর্জনকারী একটি দলের সঙ্গে খেলবে ভারত। ১৩ অক্টোবর ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

আরও পড়ুন- লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ 

Related articles

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...