Saturday, May 16, 2026

নীল-সাদায় মনোনয়ন পেশ মোদির, ‘রাজা তোর কাপড় কোথায়?’ মনে করালেন ডেরেক

Date:

Share post:

দশাশ্বমেধ ঘাটে গঙ্গাপুজো। কাল ভৈরবের মন্দিরে পুজো। মনোনয়ন পেশের সময় পাশে সন্ন্যাসী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনোনয়ন পেশের সঙ্গে উপস্থিত ধর্ম-উপাসক হিসাবে নিজেকে প্রচারের সব রকম রসদই। দেশের একাধিক মন্ত্রী ও এনডিএ জোটের শীর্ষ নেতাদের নিয়ে বারাণসী জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার সময়ও নরেন্দ্র মোদির কাছে সব থেকে বেশি গুরুত্ব পেল হিন্দুত্বের প্রচার। মনোনয়ন পেশের দিন রাজ্যসভার একটি পুরোনো ভিডিও পোস্ট করে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের কটাক্ষ দেশের একনায়কতন্ত্র কায়েম করা ‘রাজা’কে নিয়ে।

মঙ্গলবার বেলা ১২টা নাগাদ প্রথমে কাশির দশাশ্বমেধ ঘাটে গঙ্গা পুজো করেন নরেন্দ্র মোদি। সেখান থেকে কালভৈরবের মন্দিরে পুজো দেন। তারপরই রওনা দেন বারাণসী জেলাশাসকের দফতরের উদ্দেশে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও এনডিএ জোটের শরিক দলের শীর্ষনেতাদের মধ্যে ছিলেন চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাশওয়ান, আরএলডি-র জয়ন্ত চৌধুরী, পিএমকে-র অম্বুমানি রামদাস প্রমুখ। জেলাশাসকের ঘর পর্যন্ত তাঁকে সঙ্গে দেন যোগী আদিত্য়নাথ, সন্ন্যাসী ও তাঁর প্রস্তাবকরা।

মোদির মনোনয়ন পেশের দিন তৃণমূল স্মরণ করায় তাঁর জমানায় দেশের গণতন্ত্র, সাংসদদের মুখ বন্ধ করার সংক্ষিপ্ত ইতিহাস। ১০ ফেব্রুয়ারি বাজেট প্রস্তাবনা পেশের শেষ দিনের একটি ভিডিও পোস্ট করেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। যেখানে কটাক্ষ করা হয় ‘ফাঁকা সংসদে’ ২০২৪ সালে বিজেপি সরকারের বাজেট প্রস্তাবনা পেশকে। রাজ্যসভায় সেদিন আরেক সাংসদ সাকেত গোখলে বর্ণনা করেছিলেন উলঙ্গ রাজা-র কাহিনী।

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...