Tuesday, February 24, 2026

“ডায়মন্ড হারবারে দাঁড়াব নাকি হরিয়ানাতে সেটা সেলিম ঠিক করবেন না!” বিস্ফোরক নওশাদ

Date:

Share post:

এবার লোকসভাতে সিপিএম-আইএসএফ জোট অনেক আগেই ভেস্তে গিয়েছে। যার দায় আইএসএফের উপর চাপিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। যদিও সেলিমকে পাল্টা দিতে ছাড়েননি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। আইএসএফ নেতা সেলিমকে সরাসরি “মিথ্যুক” বলে দাবি করেছেন। নওশাদের কথায় ”উনি অসত্য বলছেন…”!

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেছিলেন, আইএসএফের আসন সমঝোতা ভাঙার কারণ নওশাদ। এবার সেলিমের মন্তব্যের পালটা মুখ খুললেন নওশাদ। তিনি বলেন, “মহম্মদ সেলিম অসত্য কথা বলছেন। ওরা বলেছিল যদি নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে দাঁড়ায় তাহলে পাঁচটা আসন দেবে না হলে চারটে। নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে দাঁড়াবেন নাকি হরিয়ানাতে দাঁড়াবেন, তা মহম্মদ সেলিম বা সিপিএম ঠিক করবেন না। ঠিক করবে আইএসএফ।”

নওশাদ আরও বলেন, “ওনারা যেখানে ডেকেছেন, যতবার ডেকেছেন, আমরা গিয়েছি। আমরা আলিমুদ্দিনে গিয়েছি। সেলিম সাহেবের সঙ্গে কথা বলেছি। আমাদের বারবার বলেছে, বসিরহাটের আসনটি সিপিআই ছাড়তে নারাজ। বারাসত নিতে বলেছিল। কিন্তু, এখন দেখলাম ওখানে সিপিএম লড়ছে। তার মানে আমাদের অসত্য তথ্য দেওয়া হয়েছিল।”

মহম্মদ সেলিমের হোয়াটসঅ্যাপ করা প্রসঙ্গে নওশাদের দাবি, তাঁর কাছে প্রতিদিন বহু হোয়াটস অ্যাপ আসে। তাঁর সহকারী বিষয়টি দেখেন। তাই কে তাঁকে হোয়াটস অ্যাপে মেসেজ করেছে তা দেখতে হবে বলে দাবি করেন নওশাদ। একইসঙ্গে সেলিমকে তোপ দেগে তিনি বলেন, “অর্ধসত্য মিথ্যার থেকেও ভয়ংকর।”


 

 

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...