Thursday, June 4, 2026

ফাইনালে কলকাতার বোলারদের দাপট, প্রথমে ব্যাট করতে নেমে ১১৩ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

Date:

Share post:

আজ আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করতে নেমে ১১৩ রান করল হায়দরাবাদ। কেকেআরের বোলারদের দাপটে এদিন দাঁড়াতেই পারলেন না অভিষেক শর্মা-ট্রাভিস হেডরা। ফাইনালে বল হাতে জ্বলে উঠলেন মিচেল স্টার্ক-আন্দ্রে রাসেল-হর্ষিত রানা। একাই তিন উইকেট নিলেন রাসেল। কেকেআরের জয়ের জন্য দরকার ১১৪।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে নেমে ১১৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। তবে এদিন ব্যাট করতে ব্যর্থ দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। ২ রান করেন অভিষেক। শূন্যরানে আউট হন হেড। ৯ রান করেন রাহুল ত্রিপাঠী। ২০ রান মার্কাম। ১৩ রান করেন নীতিশ রেড্ডি। ৮ রান শাহবাজ আহমেদ। কেকেআরের হয়ে তিনটি উইকেট নেন রাসেল। দুটি করে উইকেট নেন স্টার্ক এবং হর্ষিত রানা। একটি করে উইকেট নেন বৈভব অ্যারোরা, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন- রোহিতদের সঙ্গে আমেরিকার বিমানে উঠলেন না বিরাট, কিন্তু কেন ?

Related articles

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...