Friday, May 8, 2026

ভারতীয় সেনার দড়ির এক টানে কুপোকাত লালফৌজ!

Date:

Share post:

সীমান্তে শুধু গুলির লড়াই নয় এবার চলল দড়ির লড়াই। একদিকে ভারতীয় সেনা অন্যদিকে চিনের ফৌজ (Tug of War between India and China army)। মাঝখানে সেই দড়ি টানাটানির চেনা যুদ্ধ। কিন্তু যে দেশ গত কয়েক বছর ধরে লাদাখ (Ladakh)সীমান্তকে অশান্ত করে রেখেছে এবার সেই চিন দেশের সেনারাই কুপোকাত হয়ে গেলেন ভারতীয় ফৌজের কাছে। সুদানে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে ভারত এবং চিনের জওয়ানরা মোতায়েন আছেন। সেখানেই শান্তিরক্ষা মিশনের অংশ হিসাবে দুই দেশের মধ্যে দড়ি টানাটানি খেলা হয়েছিল। বেশ মজার ছলে খেলা চললেও চিনের হারে বেশ উচ্ছ্বসিত নেটদুনিয়া।

ভারতের সঙ্গে চিনের সম্পর্ক এখন অনেকটাই বদলে গেছে। প্রায় ২০ দফা আলোচনা পর্ব চললেও চিন নিজের অবস্থানে অনড়। ডোকালাম সংঘাতের পর লাদাখ সীমান্তের ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে সন্ধির আবহ প্রায় নেই বললেই চলে। সুদানে আবার তাঁরা একসঙ্গে শান্তি রক্ষার কাজ করছে। তবে সীমান্ত সংঘর্ষের ইস্যুতে দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক যেমনই থাকুক না কেন, জওয়ানদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা আছেই। তাই ভারত-চিন সেনাবাহিনীর এই দড়ি টানাটানি খেলার ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে।

 

Related articles

ইরান শীঘ্রই কোনও চুক্তিতে সম্মত না হলে কঠোর হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুঙ্কার আমেরিকার

যুদ্ধবিরতি লঙ্ঘন। ফের যুদ্ধ শুরু আমেরিকা-ইরানের। দুই পক্ষই একে অপরের উদ্দেশে গোলাগুলি চলছে। হরমুজ প্রণালীর কাছেই এই সংঘাতের...

নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে ব্রিগেডে

শনিবার বাংলায় প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি (BJP Oth Ceremony)। শপথ গ্রহণসভা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। শপথ...

চন্দ্রনাথের মৃত্যুর তদন্তে ভিনরাজ্যে SIT সদস্যরা, বারাসতে উদ্ধার খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইক!

রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) খুনের ঘটনায় এবার ভিনরাজ্যের যোগ!শুক্রবার...

IPL: নিয়ম মানছে না একাধিক ফ্র্যাঞ্চাইজি, শৃঙ্খলা আনতে কড়া নির্দেশিকা বোর্ডের

আইপিএলের(IPL) কঠোরতা বাড়াচ্ছে বিসিসিআই(BCCI)। চলতি আইপিএল শেষের পথে। এরমধ্যে কিছু বিক্ষিপ্ত ঘটনা প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে বিসিসিআই সমস্ত...