Saturday, May 16, 2026

এবার নজর পুরসভার কাজে, সোমবার পুরসভাগুলির চেয়ারম্যান-আধিকারিকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পানীয় জল, নিকাশীর মত বিভিন্ন পুর পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করায় রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর প্রত্যেকটি পুরসভার পরিষেবা প্রধান সংক্রান্ত রিপোর্ট কার্ড প্রস্তুত করেছে। রাজ্যে বর্তমান সরকারের আমলে পানীয় জল সরবরাহ,নিকাশী, রাস্তা নির্মাণ ও মেরামতি আলো লাগানোর জন্য কোন পুরসভা কত টাকা পেয়েছে এবং কত খরচ করেছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য ওই রিপোর্টে থাকবে।

রাজ্যে পুর পরিষেবার হাল হকিকত নিয়ে সোমবার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। পুর মন্ত্রী ফিরহাদ হাকিম প্রতিটি পুরসভা ও উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ আধিকারিকদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেখানেই মুখ্যমন্ত্রীর কাছে পুরসভার উন্নয়ন সংক্রান্ত ওই রিপোর্ট পেশ করা হবে বলে জানা গিয়েছে। পুরসভার উন্নয়নে গত ১৩ বছরে এ রাজ্যের কোষাগার থেকেই ৩২ হাজার কোটিরও বেশি বরাদ্দ করা হয়েছে। এছাড়া বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ বাবদ আরো বহু কোটি টাকা পেয়েছে পুরসভাগুলি।

এদিকে সোমবার মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে বিরোধী পরিচালিত পুরসভা গুলির ডাক না পাওয়ার অভিযোগ কে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। সিপিআইএম পরিচালিত নদীয়ার তাহেরপুর এবং কংগ্রেস পরিচালিত পুরুলিয়ার ঝালদা পুরসভার কর্তাদের ওই বৈঠকে ডাকা হয়নি বলে অভিযোগ। যা নিয়ে সিপিআইএম কংগ্রেসের পাশাপাশি বিজেপি ও সরব হয়েছে।

আরও পড়ুন- সরকারি দফতরে বিদ্যুতের অপব্যবহার নিয়ে কঠোর পদক্ষেপ রাজ্যের

 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...