Wednesday, June 3, 2026

রথযাত্রায় চোর সন্দেহে গণপিটুনি! এবার কোথায়?

Date:

Share post:

সম্প্রতি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক গণপিটুনির (Mob Lynching) অভিযোগ এসেছে। যেখানে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। পুলিশ প্রশাসন কড়া হাতে ব্যবস্থা নিয়েছে। দলমত নির্বিশেষে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এখনও গণপিটুনির খবর আসছে। এবার একটি ভাইরাল ভিডিওকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বসে রয়েছেন এবং তাঁকে সজোরে লাথি মারা হচ্ছে। শুধু লাথি নয়, ভিডিওটিতে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হচ্ছে ওই ব্যক্তিকে। আর সবটাই হচ্ছিল প্রচুর মানুষের ভিড়ের মধ্যেই।

জানা গিয়েছে, জলপাইগুড়ি ধূপগুড়ির পূর্ব মাগুরমারি এলাকার ইসকন মন্দিরে চলছিল রথযাত্রা উৎসব। সেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। অভিযোগ, এরই মধ্যে এক ব্যক্তিকে চোর সন্দেহে মারধর (Mob Lynching) করতে শুরু করে কিছু উত্তেজিত জনতা। সেই ভিডিওই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পরে অবশ্য এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: সীমান্তে অবাধে গো-মাংসের চোরাচালানের ছাড়পত্র! মোদির মন্ত্রী শান্তনুর ঠাকুরের চিঠি ফাঁস!

 

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...