Wednesday, May 13, 2026

মধ্যবিত্তের মাথায় হাত, সোম থেকে বিরাট বদল SBI-এর সুদে

Date:

Share post:

মধ্যবিত্তের সঞ্চয়ের পরিমাণ কমছে। তাঁরা ঝুঁকছে ব্যাঙ্ক লোনের দিকেই। সেপ্টেম্বরে কেন্দ্রের পরিসংখ্যানই জানিয়েছিল একথা। কারণ হিসাবে তুলে ধরা হয়েছিল সুদের হার কমাকে। এবার সেই সুদেই কোপ মারতে চলেছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই।

মাছ-মাংস-সবজির দাম আকাশছোঁয়া। এরপরে আরও চাপ বাড়ালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বাড়ল বাড়ি-গাড়ি লোনের সুদের হার। ১৫ জুলাই সোমবার থেকে বৃদ্ধি পেল গাড়ি-বাড়ির ঋণে সুদের হার।

১৪ জুলাই পর্যন্ত এসবিআইয়ের মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট ছিল ৫ বেসিস পয়েন্ট। আজ থেকে তা বেড়ে হয়েছে ১০ বেসিস পয়েন্ট। এমসিএলআরের উপরেই নির্ভর করে গাড়ি-বাড়ি-সহ একাধিক ঋণের সুদের হার। তাই এর জেরে এবার বাড়তে চলেছে গ্রাহকদের ইএমআই। চাপ বাড়তে চলেছে মধ্যবিত্তদের। এসবিআই নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, ৩ মাস থেকে ৩ বছরের মেয়াদি এমসিএলআরে সুদের হার ০.১০ শতাংশ বাড়ছে।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...