Tuesday, June 23, 2026

নতুন শিক্ষাবর্ষেই প্রাইমারিতে ক্লাস ফাইভ! রাজ্যের স্কুল শিক্ষায় আমূল পরিবর্তন!

Date:

Share post:

আগামী বছরের শুরুতেই রাজ্যের স্কুল শিক্ষাব্যবস্থায় (School Education) আসতে চলেছে আমূল পরিবর্তন! রাজ্যের প্রাইমারি স্কুলগুলির পরিকাঠামোয় হচ্ছে বদল। এবার থেকে পঞ্চম শ্রেণিকে আনা হচ্ছে প্রাইমারি শিক্ষার আওতায়। অর্থাৎ, নতুন শিক্ষাবর্ষ থেকে ক্লাস ফাইভের পড়ুয়াদের প্রাইমারি স্কুলে আসতে হবে।

আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানাল রাজ্যের স্কুল শিক্ষা (School Education) দফতর। রিপোর্টে উল্লেখ, প্রাথমিকভাবে ১৭ হাজার ৯৯৬টি প্রাইমারি স্কুলকে আপগ্রেড করা হবে। তবে ধীরে ধীরে রাজ্যের মোট ৪৯ হাজার প্রাথমিক স্কুলেই পঞ্চম শ্রেণির পঠনপাঠনের অন্তর্ভুক্তিকরণ হবে। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই শুরু হবে এই প্রক্রিয়া। ৫ দফায় শেষ হবে সম্পূর্ণ প্রক্রিয়া।

প্রসঙ্গত, বিদেশ গাজী সহ বেশ কয়েকজন প্রাথমিকের শিক্ষক হাইকোর্টে মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল, NCTE গাইডলাইন মেনে অন্য অনেক রাজ্য ইতিমধ্যে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের আওতায় এনেছে। কিন্তু ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। এরপরই হাইকোর্ট রাজ্যের কাছে জানতে চায় সুনির্দিষ্টভাবে কতদিনে এই কাজ হবে। হলফনামা দিয়ে সেই ব্যাপারে জানাতে বলে রাজ্যকে। এরপরই শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দিয়ে এই বিষয়ে বিস্তারিত জানাল রাজ্য স্কুল শিক্ষা দফতর।

দফতরের দেওয়া হলফনামা অনুযায়ী, রাজ্যের ৩২ হাজার প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণিকে যুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ শুরু করে দিয়েছে সরকার। ২০২৫ থেকে ২০২৯ সালের মধ্যে পাঁচ দফায় প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো বাড়িয়ে, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করে এই কাজ করা হবে। প্রথম দফায় ২৩৩৫, দ্বিতীয় দফায় ১৭৭৫, তৃতীয় দফায় ২৯৬৬, চতুর্থ দফায় ১২ হাজার ও শেষ দফায় ১৩ হাজার ৯৩টি স্কুলে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের আওতায় আনা হবে।

রাজ্য স্কুল শিক্ষা দফতর মনে করছে, প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণি যুক্ত করা হলে, হাইস্কুলগুলিতে একটি ক্লাসের সংখ্যা কমবে। এর ফলে হাইস্কুলগুলির উপর চাপ কমবে। যারফলে পঠনপাঠনেও আরও উন্নতি হবে বলেই মত তাদের।

আরও পড়ুন: পূরণ হবে প্রধান শিক্ষকদের শূন্যপদ, পদক্ষেপ শিক্ষা দফতরের

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...