Wednesday, May 6, 2026

অলিম্পিক্সে ফের পদক ভারতের, ব্রোঞ্জ পদক জয় ভারতীয় হকি পুরুষ দলের

Date:

Share post:

অলিম্পিক্সে ফের ব্রোঞ্জ পদক জয় ভারতীয় হকি পুরুষ দলের। এদিন প্যারিস অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক জয় ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারালো হরমনপ্রীত সিং-এর দল। টিম ইন্ডিয়ার হয়ে জোড়া গল অধিনায়কের।

ভারতীয় দলের জার্সি গায়ে এটাই ছিল টিম ইন্ডিয়ার গোলরক্ষক পি আর শ্রীজেশের। তাই এই ম্যাচকে বিশেষ বানাতে চেয়েছিল ভারতীয় দল। ব্রোঞ্জ জয় করতে চেয়েছিল টিম ইন্ডিয়া। আর সেই মতন কাজ। স্পেনকে হারিয়ে অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় ভারতের। ম্যাচে এদিন প্রথম কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয় কোয়ার্টারে গোলের মুখ খোলে দু’দল। যার ফলে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি পায় স্পেন। ১৮ মিনিটের মাথায় অধিনায়ক মার্ক মিরালেস গোল করে এগিয়ে দেন স্পেনকে। তবে ভারতকে সমতা ফেয়াতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে পেনাল্টি কর্নার পায় ভারত। ৩০ মিনিটের মাথায় সেখান থেকে গোল করতে ভুল করেননি অধিনায়ক হরমনপ্রীত সিং। তৃতীয় কোয়ার্টারে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীতই। পেনাল্টি কর্নার থেকেই গোল করেন তিনি। ৩৩ মিনিটের মাথায় গোল করেন হরমনপ্রীত। চতুর্থ কোয়ার্টারে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে গোলের ব্যবধান বাড়াতে পাড়েনি স্পেন। শেষমেশ ২-১ গোলে জয় পায় ভারত। এই জয়ের ফলে অলিম্পিক্সে হকিতে ১৩তম পদক এল দেশে।

আরও পড়ুন- শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরে দলে বদলের ডাক রোহিতের


Related articles

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...