Wednesday, March 4, 2026

হাতিয়ার R GKar! রাজনীতিতে ফেরার মরিয়া চেষ্টায় রামধনু জোট, পথে বিমান

Date:

Share post:

লোকসভা ভোটে (Loksabha Election) হজম করতে হয়েছে লজ্জাজনক হার। এই মুহূর্তে হাতে কোনও ইস্যু নেই, আর সেকারণেই রাজ্যকে অশান্ত করার লক্ষ্যে আর জি কর (R G Kar) কাণ্ডকেই হাতিয়ার করে লাগাতার বিশৃঙ্খলার চেষ্টা বিরোধীদের। যদিও শুক্রবারই আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে পথে নেমে বিরোধীদের রামধনু জোটকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি শনি ও রবিবার কলকাতার পাশাপাশি রাজ্যের প্রতিটি ব্লক ও ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেইমতোই এদিন বিকেলে দোষীদের ফাঁসির দাবিতে পথে নামতে দেখা যায় তৃণমূল নেতা-কর্মীদের। গত বুধবার রাতে হামলাকারীদের তাণ্ডবে নতুন করে অশান্ত হয়ে ওঠে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পরে একাধিক ভিডিও সামনে আসতেই বিরোধীদের সমস্ত প্ল্যান একেবারে বানচাল হয়ে যায়। দেখা যায় সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-র (DYFI) পতাকা হাতে হামলাকারীদের বিক্ষোভ দেখাতে দেখা যায়। ঘটনার জেরে ইতিমধ্যে মুখ পুড়েছে বামেদের। অন্যদিকে, বাংলা দখল করতে না পেরে তৃণমূলের উপর জোর করে দোষ চাপিয়ে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা বিজেপির (BJP)।

 

এদিন তৃণমূল কংগ্রেস যখন কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে দোষীদের ফাঁসির দাবিতে রাস্তায় নামে, ঠিক তখনই শহরের একাধিক জায়গায় বিক্ষোভ মিছিলের নামে শহরকে অশান্ত করার চেষ্টা রামধনু জোটের। তবে এদিন বাংলার রাজনীতির মানচিত্র থেকে প্রায় মুছে যাওয়া কংগ্রেস নেতা-কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন। রাজনীতিতে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে বিক্ষোভ মিছিলের নামে নগ্ন প্রতিবাদের সাহায্য নিতে হয় হাত শিবিরকে। তবে পুলিশি হস্তক্ষেপে এদিন বিশৃঙ্খলা আয়ত্তে এলেও দুপুর গড়িয়ে বিকেল হতেই প্ল্যানমাফিক পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএমও। শনিবার বিকেলে বৃষ্টিকে মাথায় নিয়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদে নেমে শহরবাসীর কাছে নিজেদের ইমেজ বাঁচাতে মরিয়া প্রচেষ্টা লাল ঝাণ্ডাধারীদের। এদিন সিপিআইএমের প্রথম সারির বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ একাধিক নেতৃত্ব মিছিলে পা মেলান।

তবে শুধু রামধনু জোটই নয়, এদিন নির্যাতিতার সুবিচারের আশায় আইএমের দাবি মেনে কর্মবিরতি পালনের পর শহরে বিক্ষোভ মিছিল করতে দেখা যায় চিকিৎসক সংগঠনের একাংশকেও। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আর জি কর-কে সামনে রেখেই রাজনীতির ময়দানে নিজেদের জায়গা পাকা করতে চাইছে রামধনু জোট। আর সেকারণে হাতে হাত মিলিয়ে মিথ্যাচারের আশ্রয় নিয়ে ফের রাজ্যকে অশান্ত করার চেষ্টায় ব্যস্ত বিরোধীরা।

spot_img

Related articles

মধ্যমগ্রাম স্টেশন চত্বরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরপর সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক

মধ্যমগ্রাম (Madhyamgram) স্টেশন সংলগ্ন ঘিঞ্জি এলাকায় বুধবার আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয়...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে তেলের দাম ঊর্ধ্বমুখী, রেকর্ড পতন টাকার দামে

ইরানে মার্কিন-ইজরায়েলের (Iran - Israel war) যৌথ হামলা। তেল-সঙ্কট, সোনার দর ঊর্ধ্বমুখী-শেয়ার মার্কেটে (Share Market ) ধস তার...

সপ্তাহ শেষে ভিজবে বাংলা, বসন্তে ফের বৃষ্টির পূর্বাভাস! 

হোলির দিনে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও রোদের তেজ ভালোই অনুভব করা যাচ্ছে। বুধবার সকাল থেকেই উর্ধ্বমুখী...

আকাশসীমানায় এবার দুর্ভেদ্য ‘সুদর্শন’ কবচ আনছে ভারত!

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা আর বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতি—সব মিলিয়ে সময়টা বেশ জটিল। এই অস্থির আবহেনিজের আকাশসীমা নিয়ে...