Monday, May 4, 2026

শেষ গাড়ির তেল, মেলেনি পানীয় জল! বিপজ্জনক মরুভূমিতে হারিয়ে মৃত্যু ভারতীয় যুবকের

Date:

Share post:

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মরুভূমিতে হারিয়ে গিয়েছিলেন! চার দিন নিখোঁজ থাকার পর অবশেষে প্রাণ হারালেন এক ভারতীয় যুবক (Indian Boy)। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সৌদি আরবের (Saudi Arabia) রাব আলি খালি মরুভূমিতে সহকর্মীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তেলেঙ্গানার (Telengana ) করিমপুরের বাসিন্দা মহম্মদ শাহজাদ খান। গত ৩ বছর ধরে কর্মসূত্রে সোলিং আরবে থাকতেন ওই ভারতীয় যুবক। তবে শুধু শাহজাদ নন সুদানের বাসিন্দা তাঁর সহকর্মীরও মৃত্যু হয়েছে বলে খবর। তবে ইতিমধ্যে দুজনের দেহই ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বলে খবর।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

সৌদি আরবের রাব আলি খালি মরুভূমিতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন শাহজাদ ও তাঁর সহকর্মী। ৬৫০ কিলোমিটার দীর্ঘ এই মরুভূমি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বলে পরিচিত। মরুভূমিতে ঘুরতে গিয়ে আচমকাই মোবাইলের জিপিএস সিগন্যাল কাজ না করায় ঘটে যায় বিপদ। কোথায় আছেন বুঝতে না পেরে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্ভ্রান্তের মতো হেঁটে বেড়ালেও পথের সন্ধান মেলেনি। অন্যদিকে, মোবাইলের ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ার কারণে কাউকে ফোন করে সাহায্যও চাইতে পারেননি শাহাজাদ ও তাঁর সহকর্মী। এসব তবুও ঠিক ছিল। কিন্তু বিপদ বাড়ে যখন তাঁরা দুজনেই দেখেন তাঁদের গাড়ির তেলের ট্যাঙ্ক ফাঁকা হয়ে যায়। হাজার চেষ্টা করলেও ভয়ঙ্কর অঞ্চল থেকে বেরিয়ে আসার কোনো সুযোগই পাননি তাঁরা।

একেই রোদের তীব্র দাবদাহ, তার উপর রাস্তা হারিয়ে, গাড়ির তেল শেষ এবং খাদ্য-পানীয় শেষ হওয়ার কারণে প্রবল গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় হয় দুজনের। তবুও বেঁচে থাকার লড়াই চালানোর পরেও প্রকৃতির রুদ্ররূপে হার মানতে বাধ্য হয় তাঁরা। মরুভূমিতে মৃত্যু হয় শাহজাদ এবং তাঁর সঙ্গীর। এরপর টানা চার দিন নিখোঁজ থাকার পর গত বৃহস্পতিবার গাড়ির কাছ থেকে উদ্ধার হয় দু’জনের দেহ। শাহজাদের দেহ ভারতে নিয়ে আসার তোড়জোড় শুরু হয়েছে বলে খবর।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে