Wednesday, May 13, 2026

ডবল ইঞ্জিন সরকারের বিহারে চোর সন্দেহে ‘মধ্যযুগীয় অত্যাচার’, ‘ঠুঁটো’ পুলিশে আস্থা নেই জনতার!

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে ফের আক্রান্ত যুবক। চোর সন্দেহে মধ্যযুগীয় অত্যাচার। গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লঙ্কার গুঁড়ো। আর্তনাদ করেও ছাড় পাননি তিনি। উলটে সেই ভিডিও তুলে ভাইরাল করা হয়েছে। কাজটিকে ‘অমানবিক’ বলে বর্ণনা করে এবং একজনকে গ্রেফতার করেই দায় সেরেছে নীতীশ কুমারের (Nitish Kumar) পুলিশ। ঘটনা নিয়ে বিজেপির (BJP) সঙ্গে জোট করে ক্ষমতায় থাকা জেডিইউ-র মুখ্যমন্ত্রীর মুখে কুলুপ। “এটা নীতীশ কুমার-বিজেপির মহাগুন্ডারাজ-মহাজঙ্গলরাজ। এরা তালিবানের চেয়েও খারাপ।”- তোপ বিরোধী আরজেডি-র।জেডিইউ-বিজেপি শাসিত বিহারের (Bihar) আরারিয়ায় নির্মম নির্যাতন। বাইক চুরির অভিযোগে এক তরুণের হাত বেঁধে, তার প্যান্ট নামিয়ে গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢেলে দেয় একদল লোক। নির্যাতনের ঘটনা মোবাইল ফোনে রেকর্ড করে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। হাড় হিম করা এই ভিডিও-তে দেখা যাচ্ছে, এক যুবকের হাত বেঁধে, প্যান্ট নীচে নামিয়ে তাঁকে সামনে দিকে ঝুঁকিয়ে ধরে রাখে। একজন তাঁর গোপনাঙ্গে লাল লঙ্কার গুঁড়ো ঢেলে পেন দিয়ে ঢুকিয়ে দেয়। অসহ্য যন্ত্রনায় চিৎকার করে ছেড়ে দেওয়ার আর্জি জানান নির্যাতিত যুবক। কিন্তু কে শোনে কার কথা! পৈশাচিক আনন্দে হামলাকারীরা তখন দ্বিতীয় দফায় লঙ্কাগুঁড়ো ঢালছে।

ভিড়ের মধ্যে একজন পুলিশ (Police) ডাকার কথা বললেও, বাকিরা তাতে রাজি হননি। তাঁদের মতে, “পুলিশ চোরদের ছেড়ে দেয়”। অর্থাৎ বিহারের (Bihar) পুলিশ-প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থা নেই। আর সেই বিজেপিই আবার বাংলা-সহ অবিজেপি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে! এই বিষয় নিয়ে এক্স-হ্যান্ডেলে পোস্ট করে আরারিয়া পুলিশ। লেখে, “চুরির অভিযোগে একজন ব্যক্তির সঙ্গে এই অমানবিক কাজ হয়েছে। এর একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঘটনাটি নিয়ে নীতীশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ-বিজেপি সরকারকে নিশানা করেছে প্রধান বিরোধী আরজেডি। তারা লেখে, “এটা নীতীশ কুমার-বিজেপির মহাগুন্ডারাজ-মহাজঙ্গলরাজ। এরা তালিবানের চেয়েও খারাপ। মুখ্যমন্ত্রীর বোধশক্তি নেই। বিহারে প্রতিদিন অনেক হত্যাকাণ্ড ঘটছে”।

Related articles

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...