Saturday, May 16, 2026

রাতের কলকাতায় আক্রান্ত পুলিশ, আহত ট্রাফিক সার্জেন্ট ভর্তি ন্যাশনাল মেডিক্যালে

Date:

Share post:

বিশ্বকর্মা পুজোর রাতে পার্ক সার্কাস (Park Circus) এলাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট। আহত হয়েছেন কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারও। স্থানীয় সূত্রে জানা যায় ট্যাংরা এলাকার চায়না টাউন এবং খ্রিস্টফার রোডে পুলিশের নাকা চেকিং (NAKA checking) চালানোর সময় হঠাৎই ২০-৩০ জনের একটি দুষ্কৃতীদল তাঁদের উপর চড়াও হয়। ভেঙে ফেলা হয় পুলিশের বাইকও। গুরুতর আহত অবস্থায় সার্জেন্ট কৌতুক ঘোষকে ন্যাশনাল মেডিক্যালে কলেজে (National Medical College Hospital) ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ চলছে। ট্রাফিক সার্জেন্টের তাই মাথায় গুরুতর চোট রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিকল্পিত হামলা কিনা তার তদন্তে ট্যাংরা থানার পুলিশ।


Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...