Saturday, April 18, 2026

ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট, অশ্বিন-জাড্ডুর ব্যাটিং-এর দাপটে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া, দিনের শেষে ভারতের রান ৬ উইকেট হারিয়ে ৩৩৯

Date:

Share post:

ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ঘুরে দাঁড়াল ভারত। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। তাদের ব্যাটের দাপটে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ৬ উইকেট হারিয়ে ৩৩৯। শতরান অশ্বিনের। ১০২ রানে অপরাজিত তিনি। ৮৬ রানে অপরাজিত জাড্ডু।

সকালে মাত্র ৩৪ রানের মধ্যে তিন উইকেট খুইয়ে ধুঁকছিল টিম ইন্ডিয়া। এক সেশনে ১০০ রানও তুলতে পারেনি যারা, দিনের শেষে সেই অ্যাডভান্টেজ সেই মেন ইন ব্লুর। ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। যশস্বী জসওয়ালকে সঙ্গী করে ওপেন করতে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ক্রিজে যশস্বী থাকলেও, ব্যাট হাতে ব্যর্থ হন রোহিত। ৬ রানে ফিরে যান তিনি। এরপর শুভমন গিল নামলেও, রানের খাতা খুলতে পারেননি তিনি। বিরাট কোহলিও করান ৬ রান । ৩৯ রান করেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পর টেস্ট দলে প্রত্যাবর্তন করলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। ১৬ রান করে আউট হন রাহুল। ৫৬ রান করেন যশস্বী। একটা সময় যখন মনে হচ্ছিল বাংলাদেশের বোলার হাসান মাহমুদ, রানের বোলিং-এ কুপোকাত ভারত, ঠিক সেই সময় দলকে টেনে তুললে অশ্বিন-জাদেজা জুটি । ১০২ রানে অপরাজিত অশ্বিন। ৮৬ রানে অপরাজিত জাড্ডু। ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন দুই তারকা অলরাউন্ডার। এদিকে বাংলাদেশের হয়ে ৪ উইকেট হাসান মাহমুদের। একটি করে উইকেট নাহিদ রানা এবং মেহদি হাসান মির্জার।

আরও পড়ুন- পারফরম্যান্সে সমালোচিত শুভাশিস, মুখ খুললেন স্ত্রী কস্তুরী ছেত্রী


Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...