Friday, May 15, 2026

রাজ্যে ১০০ শয্যার চারটি নতুন ইএসআই হাসপাতাল গড়ার সিদ্ধান্তে শিলমোহর

Date:

Share post:

সারা দেশে পরিষেবা বৃদ্ধির জন্য বড় মাপের পরিকল্পনা হাতে নিল কর্মী রাজ্য বিমা নিগম।যার নিট ফল, আরও সমৃদ্ধ হচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো। পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে চারটি নতুন ইএসআই হাসপাতাল। প্রত্যেকটি হাসপাতাল হবে ১০০ শয্যা বিশিষ্ট। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিংয়ে তৈরি হবে অত্যাধুনিক এই হাসপাতাল। যেখানে রোগীরা সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা পরিষেবা পাবেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে রাজ্যের কাছে প্রস্তাব এসেছিল। তার প্রেক্ষিতে যাবতীয় বিষয়ে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যের তরফে। তারপর ইএসআই কর্পোরেশন এই চারটি হাসপাতাল তৈরির জন্য নীতিগত সম্মতি জানিয়েছে। উল্লেখ্য, নদীয়ার কল্যাণীতে এইমস তৈরি করা হয়। বর্তমানে যা পুরোদমে চালু হয়ে গিয়েছে। রাজ্যের স্বাস্থ্য কর্তাদের দাবি, দার্জিলিংয়ের মতো পাহাড়ি এলাকায় প্রস্তাবিত ইএসআই হাসপাতাল চালু হলে অসংখ্য মানুষ উপকৃত হবেন। পাশাপাশি দুই মেদিনীপুরে ও উত্তর ২৪ পরগনায় নয়া তিন ইএসআই হাসপাতাল নির্মাণ হয়ে গেলে দক্ষিণবঙ্গের রোগীরা পরিষেবা পাবেন। এই মুহূর্তে কলকাতার মানিকতলা ও জোকাতে ইএসআই হাসপাতাল রয়েছে।

এখন সারা দেশে ইএসআইয়ের ১৬০টি হাসপাতাল রয়েছে। এর মধ্যে আটটি সাধারণ হাসপাতাল এবং দু’টি দন্ত চিকিৎসার হাসপাতালে ডাক্তারির কোর্স চালু আছে। সেগুলিতে এবার চালু হবে প্যারামেডিক্যাল। ডাক্তারিতে ইএসআইয়ের সদস্যদের সন্তানদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষিত থাকে এই হাসপাতালগুলিতে। জয়েন্ট এন্ট্রান্স পাশ করে সংরক্ষিত আসনের সেই সুবিধা নেওয়া যায়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...