Wednesday, May 13, 2026

বীরভূমে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, তারাপীঠে গণধর্ষিতা মহিলা

Date:

Share post:

টিউশন থেকে ফেরার পথে হাতমুখ বেঁধে নাবালিকাকে গণধর্ষণের চেষ্টা বীরভূমের দুবরাজপুরে (Dubrajpur, Birbhum)। সোমবার সন্ধ্যা ছটা নাগাদ ওই ছাত্রী যখন ফিরছিলেন তখন পণ্ডিতপুর গ্রামের কাছে দুজন যুবক তাঁকে জোর করে টেনে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। ছিড়ে দেওয়া হয় তার পোশাকের একাংশ। নাবালিকা চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপরই পরিস্থিতি বেগতিক বুঝে জমায়েত লোকজনের ফাঁক গলে পালিয়ে যায় পিন্টু সাহা ও চাঁদ দে নামে দুই অভিযুক্ত। দুজনের নামেই দুবরাজপুর থানায় (Dubrajpur Police Station) অভিযোগ দায়ের করা হয়েছে।

পাশাপাশি তারাপীঠেও গণধর্ষণের (Gangrape in Tarapith) অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। সহকর্মীর স্ত্রীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ মেটানোর নামে গণধর্ষণ করা হয়। ভয়ে কাউকে কিছু জানাতে পারেননি নিগৃহীতা। পরে তারাপীঠ থানায় অভিযোগ দায়ের করেন। তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...