Wednesday, May 13, 2026

স্কুলের মধ্যে শিক্ষকের ঝু.লন্ত দে.হ, চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

স্কুলের মধ্যে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য এলাকায়। খুন না আত্মহত্যা? মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁড়াবাড়ি নেপালী বস্তি এলাকায়। মৃত শিক্ষকের নাম সৌরভ কুমার রায় (৩২)।

ফাঁড়াবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন সৌরভ। তিনি আশিঘর ফাঁড়ির অন্তর্গত বাদুরবাগান এলাকার বাসিন্দা ছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও স্কুলে গিয়েছিলেন তিনি। তারপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান। পরিবারের অভিযোগ, সৌরভকে খুন করা হয়েছে।

পুলিশ শিক্ষকের মোবাইল ট্র্যাক করলে জানতে পারে তার লোকেশন রয়েছে নেপাল বর্ডারের কাছে মেচি নদী ও পানিট্যাংকির কাছে। পরে স্কুলের একটি ঘর থেকে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে মৃতদেহ। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন- পাকিস্তান তোমাদের! বাংলাদেশের পাশে দাঁড়ানো ‘প্রতিবেশী’দের কটাক্ষ তসলিমার


Related articles

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...