Saturday, June 27, 2026

তোলাবাজির প্রতিবাদ করায় তরুণকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ, ধৃত এক

Date:

Share post:

তোলাবাজির প্রতিবাদ করেছিলেন।তাই তরুণকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল।শনিবার রাতের এই ঘটনায় তালতলা থানার আগা মেহেদি স্ট্রিটে চাঞ্চল্য ছড়িয়েছে।প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, সবজির দোকানে ট্রে সরানো নিয়ে ঝামেলার সূত্রপাত। সেই সময় মদ্যপ অবস্থায় ২-৩ জন এসে অশান্তি শুরু করে । তারই প্রতিবাদ করেছিলেন সবজি ব্যবসায়ীর ছেলে সফি আহমেদ।এরপরই তার ওপর ছুরি দিয়ে চড়াও হয় তারা। কোপানো হয় বলে অভিযোগ।গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সবজির দোকানে এসে প্রায়দিনই তোলাবাজি করে কয়েকজন। এর আগেও বিষয়টি নিয়ে ঝামেলা হয়েছে। এদিনও সেই একই ঘটনার পুনরাবৃত্তি।একজনকে আটক করেছে তালতলা থানার পুলিশ।কয়েক মাস আগেই কলকাতা ও সংলগ্ন বিধাননগরে ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা প্রকাশ্যে এসেছিল।কিন্তু এবার সকালবেলা তালতলা থানা এলাকার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।পুলিশ বিষয়টিকে মোটেই হালকাভাবে নিচ্ছে না। বাকিরাও দ্রুত ধরা পড়বে পুলিশ আশাবাদী।তাদের খোঁজে চিরুনী তল্লাশি চালাচ্ছে তালতলা থানার পুলিশ। ব্যবসায়ীদের দাবি, দ্রুত এই তোলাবাজি বন্ধের ব্যবসাথা করুক পুলিশ। না হলে আগামী দিনে আরও বড় ঘটনা ঘটে যাবে।

 

 

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...