Friday, March 13, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফি,ব্যাট হাতে দাপট রাহুল-জাদেজার, গাব্বায় চতুর্থ দিনের শেষে টিম ইন্ডিয়ার রান ৯ উইকেট হারিয়ে ২৫২

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফি। তৃতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে ভারতের রান সংখ্যা ৯ উইকেট হারিয়ে ২৫২ । টিম ইন্ডিয়া পিছিয়ে ১৯৩ রানে। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট কে এল রাহুলের। ৮৪ রান করলেন তিনি। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন যশপ্রীত বুমরাহ এবং আকাশ দীপ। এই দুই ব্যাটারের সৌজন্যে ফলো-অন থেকে বাঁচল রোহিত শর্মার দল।

গাব্বায় চলছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। তৃতীয় টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি-রোহিত শর্মা-যশস্বী জসওয়ালরা। তবে প্রথম টেস্টের পর তৃতীয় টেস্টে ব্যাট হাতে দাপট দেখালেন কে রাহুল। করলেন ৮৪ রান। তবে তার এই রান হয়ত ভারতকে হারের থেকে বাঁচাতে পারবেন না। তবে লজ্জার হাত থেকে বাঁচালেন। এদিন টিম ইন্ডিয়াকে বাঁচালেন যশপ্রীত বুমরাহ এবং আকাশ দীপও। এই দুই ব্যাটার ফলো-অনের লজ্জাটা ঢাকলেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৪৪৫ রান। ফলো-অন বাঁচাতে হলে ভারতকে ২৪৬ রান করতে হত। আর সেই কাজটাই করলেন বুমরাহ-আকাশ দীপ। ১০ রানে অপরাজিত বুমরাহ। ২৭ রানে অপরাজিত আকাশ দীপ।

এদিকে ১০ রান করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিনো ব্যাট হাতে ব্যর্থ তিনিরথতবে ব্যাট হাতে দাপট দেখান রবীন্দ্র জাদেজাও। বল হাতে এক উইকেট না পেলেও, ব্যাট হাতে ৭৭ রান করলেন তিনি। ১৬ রান করেন নীতীশ রেড্ডি। অস্ট্রেলিয়ার হয়ে ৪উইকেট প্যাট কামিন্স। ৩ উইকেট না মিচেল স্টার্ক। একটি উইকেট নেন হ্যাজলউড এবং নাথান লিওন।

আরও পড়ুন- এবার পৃথ্বীকে নিয়ে মুখ খুললেন শ্রেয়স, কী বললেন তিনি ?

spot_img

Related articles

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...