Wednesday, February 25, 2026

সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল অয়ন শীলের

Date:

Share post:

কলকাতা পুরসভার নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত অয়ন শীল (Ayon Shil)। তিনি এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন। এবার জামিনের (Bail) জন্য কলকাতা হাই কোর্টের (High Court) দ্বারস্থ হয়েছেন।

অয়ন শীল (Ayon Shil) তার মামলার শুনানি এবং জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে পিটিশন দাখিল করেছেন। তিনি দাবি করেছেন যে, এই মামলায় জামিন পাওয়ার জন্য তিনি যোগ্য। ৪৫০ পাতার পিটিশন ফাইল করে অয়ন শীল বলেছেন, তিনি কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন এবং তাই জামিন পেতে পারেন। আদালত সূত্রে জানা গিয়েছে যে, এই মামলার শুনানি আগামী বুধবার, ১৮ ডিসেম্বর হতে পারে।

প্রসঙ্গত , ইডি ২০২৩ সালে তাকে গ্রেফতার করে এবং পরে কলকাতা হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করে। তবে সিবিআইয়ের মামলার কারণে তিনি জেলে বন্দি আছেন। সিবিআই তাকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে।

কলকাতা হাই কোর্টে (High Court) জামিনের আবেদন করার আগে অয়ন জানিয়েছেন, তিনি সিবিআইয়ের মামলায়ও জামিন চান। তার মতে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পরই তিনি জেল থেকে মুক্তি পাবেন।

অয়নের আইনজীবী আদালতে বলেছেন, তার মক্কেলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, সেগুলি উত্থাপন করার আগে জামিন দেওয়া উচিত।তবে সিবিআই এবং ইডি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, অয়নের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, এবং তার বিরুদ্ধে যথাযথ তদন্ত চলছে। এই মামলায় জামিন দেওয়া হলে তদন্তের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে ।

 

spot_img

Related articles

ডবল ইঞ্জিনের অসমে টাকা না পেয়ে তরুণীকে গণধর্ষণ, কড়া পদক্ষেপের দাবি সাংসদ সুস্মিতার   

ডবল ইঞ্জিনের রাজ্য অসমে (Assam) নারী নিরাপত্তা তলানিতে। বিজেপি (BJP) শাসিত  অসমের (Assam) শিলচরে (Shilchar) সাতজন যুবক মিলে...

প্রবল তুষারপাতে বন্ধ রাস্তা, সেনা নামিয়ে উদ্ধার কয়েক হাজার পর্যটক

প্রবল তুষারপাতে বিপর্যস্ত উত্তর- পূর্ব সিকিম (North-East Sikkim)। ভরা মরশুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু...

অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়ি তৃণমূলের সাংসদ-বিধায়ক

নামখানার তিন জন মৎস্যজীবী আটক রয়েছেন পাকিস্তানে। তিন বছর হয়ে গেল খোঁজ নেই আজও। এদিকে চিন্তায় রয়েছেন তাঁর...

মোদি সরকারের বইতে বিচার ব্যবস্থার অবমাননা: NCERT-র বিরুদ্ধে মামলার পথে সুপ্রিম কোর্ট!

খোদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে এনসিইআরটি। সাম্প্রতিক সময়ে একাধিক বর্ষের একাধিক সিলেবাসে এমন বিষয় তুলে ধরা হয়েছে, যা...