Thursday, May 14, 2026

প্রয়াত কিংবদন্তি চিত্র পরিচালক শ্যাম বেনেগল

Date:

Share post:

দীর্ঘদিন অসুস্থ থাকা পরে প্রয়াত কিংবদন্তি চিত্র পরিচালক শ্যাম বেনেগল। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ভারতীয় সিনেমার এই বিখ্যাত পরিচালক। সূত্রের খবর, সোমবার সন্ধে ৬টা ৩৯ মিনিটে মৃত্যু হয় তাঁর। মুম্বইয়ের ওখার্ড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত হার মানলেন রোগের কাছে।

গত ১৪ ডিসেম্বর ৯০ বছরের জন্মদিন পালন করেন পরিচালক। ৭০ ও ৮০-র দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ‘মন্থন’, ‘অংকুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’-সহ বহু সিনেমা পরিচালনা করেছেন তিনি।

সিনেমার জগতে ভারতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন শ্যাম বেনেগাল। এছাড়াও পেয়েছেন ১৮টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অর্থাৎ জাতীয় পুরস্কার।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর থিমে স্বীকৃতি, দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে যাচ্ছে বাংলার ট্যাবলো

_

_

_

_

_

_

_

_

_

_

_

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...