Wednesday, May 6, 2026

পাঞ্জাবের বাড়িতেই রহস্যমৃত্যু আপ বিধায়কের, সুইমিং পুলের ধার থেকে উদ্ধার গুরপ্রীতের দেহ!

Date:

Share post:

শুক্রবার রাতে পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের বিধায়কের রহস্যমৃত্যু। বাড়ির সুইমিং পুলে ধারের ৫৮ বছরের গুরপ্রীত গোগি বস্সির (Aap Punjab MLA Gurpreet Gogi Bassi) রক্তাক্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরাই। পুলিশ সূত্রে জানা গেছে, বিধায়কের মাথায় গুলির ক্ষত ছিল। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গুরপ্রীতের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, শুক্রবার একটি বৈঠক থেকে রাত করে ফিরেছিলেন বিধায়ক। খাওয়াদাওয়ার পর পুলের ধারে যান। সেখানে আচমকা গুলির শব্দ শোনা যায়। আত্মহত্যা নাকি অসাবধানতায় গুলি চলেছে তা স্পষ্ট নয়। পাঞ্জাবের আপ সভাপতি শরণপাল সিং মক্কড় এবং পুলিশ কমিশনার কুলদীপ সিং চাহাল গুরপ্রীতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ২০২২ সালে আপে যোগ দিয়ে বিধানসভা নির্বাচনে লুধিয়ানা পশ্চিম থেকে দু’বারের বিধায়ক ভারতভূষণ আশুকে হারিয়ে দেন গুরপ্রীত। তাঁর স্ত্রীও রাজনীতির সঙ্গে যুক্ত। শুক্রবার সকালে সাংসদের সঙ্গে বৈঠক করেন তিনি।লুধিয়ানার প্রাচীন শীতলা মাতা মন্দিরে চুরির ঘটনার কিনারা করার আশ্বাসও দেন। এরপর রাতে তাঁর নিজের বাড়িতে রহস্যমৃত্যুতে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

 

Related articles

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...