Saturday, March 14, 2026

নদিয়ায় টানা ২৫ ঘণ্টা তল্লাশি, ভূগর্ভস্থ বাঙ্কার থেকে উদ্ধার ৬২,২০০ বোতল ‘ওয়াটার ড্রাগস’ !

Date:

Share post:

শুক্রবার থেকে টানা ২৫ ঘণ্টা তল্লাশি চালিয়ে ভূগর্ভস্থ বাঙ্কার থেকে উদ্ধার ৬২,২০০ বোতল ‘ওয়াটার ড্রাগস’ বা নিষিদ্ধ ফেনসিডিল। বিএসএফের পর রবিবার ঘটনাস্থলে তদন্তে এসেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৮টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় তদন্তকারী দল। স্থানীয় লাল্টু মহারাজের ওই দুই বিঘা জমির পরিধি ও ভৌগোলিক অবস্থান খতিয়ে দেখেন আধিকারিকরা। মাদকের নমুনা সংগ্রহ করা হয়। তাতে অন্য কোনও মাদকদ্রব্য মেশানো রয়েছে কি না, খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার। বিএসএফের কাছে খবর আসে, নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার নঘাটা গ্রামে একটি বাগানে ভূগর্ভস্থ বাঙ্কার তৈরি করে কোটি কোটি টাকার মাদক লুকিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে নির্দিষ্ট বাগানে তল্লাশি শুরু করে বিএসএফ। ঘটনাস্থলে আসে পুলিশ। শুক্রবার রাত পর্যন্ত বাগানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি বাঙ্কার। তল্লাশিতে মেলে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল। শনিবার পৌনে ৩টে পর্যন্ত চলে তল্লাশি। সব মিলিয়ে খোঁজ মেলে চারটি বাঙ্কারের এবং উদ্ধার হয় ৬২,২০০ বোতল ফেনসিডিল। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

রবিবার ওই মাদক উদ্ধারের ঘটনার তদন্তে গিয়েছে এনসিবি। নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিলের সঙ্গে অন্য কোনও মাদক মেশানো রয়েছে কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একমাত্র ফরেন্সিক পরীক্ষার পরেই বোঝা যাবে আদৌ ওই রাপ ফেনসিডিলের সঙ্গে অন্য কোনও মাদক মেশানো রয়েছে কি না।

,-

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...