Saturday, May 16, 2026

মিনি ডার্বির রং সবুজ-মেরুন, মহামেডানকে হারাল ৪-০ গোলে

Date:

Share post:

মিনি ডার্বির রং সবুজ-মেরুন। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে সাদা-কালো ব্রিগেডকে ৪-০ গোলে হারাল জোসে মোলিনার দল। বাগানের হয়ে গোল জোড়া গোল শুভাশিস বোস এবং মনবীর সিং-এর। এই জয়ের ফলে ১৯ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ৪৩। লিগ শিল্ড জয়ের পথে আরও একধাপ আগাল সবুজ-মেরুন। প্রথমার্ধের শেষের ঠিক আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাসিমোভ।

ম্যাচে এদিন প্রথম তগেকেই আক্রমণে ঝাঁপায় মোহনবাগান । যার ফলে ম্যাচের ১২ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। সাদা-কালো ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোলের সামনে পৌঁছে যান শুভাশিস। ফাঁকায় বল পেয়ে জালে জড়িয়ে দিতে ভুল করেননি তিনি। এরপর ম্যাচের দ্বিতীয় গোল হয় ম্যাচের ২০ মিনিটে। বাগানের হয়ে ২-০ করেন মনবীর। এরপর ম্যাচের তৃতীয় গোল আসে ৪৩ মিনিটে। ম্যাকলারেনের পাস থেকে গোল করে বাগানকে ৩-০ এগিয়ে দেন বাগান অদিনায়ক শুভাশিস। তবে এরই মধ্যে ব্যবধান কমাতে পারত মহামেডান। কিন্তু মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ তা বাচিয়ে দেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় থাকে সবুজ-মেরুনের। যার ফলে ম্যাচের ৫৩ মিনিটে বাগানের হয়ে চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন মনবীর। এরপরও আক্রমণে যায় সবুজ-মেরুন। কিন্তু গোলের ব্যবধান বাড়াতে পারেনি মোলিনার দল।

আরও পড়ুন- অবসরের পরই নিজের দ্বিতীয় ইনিংস নিয়ে মুখ খুললেন ঋদ্ধি, পাপালিকে শুভেচ্ছা শামির 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...