Saturday, April 18, 2026

সরস্বতী নাট্যোৎসবের অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠান, শেষ মুহূর্তের প্রস্তুতি নেতাজি নগর সরস্বতী নাট্যশালায়

Date:

Share post:

শীতের অন্তিম লগ্নে শহর কলকাতার বুকে জমিয়ে নাটক দেখার সুযোগ। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সরস্বতী নাট্যোৎসবের (Saraswati Natyatsab) অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠান, চলবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত।আয়োজক সংস্থা নেতাজি নগর সরস্বতী নাট্যশালা (Netaji Nagar Saraswati Natyashala)। মোট ১৩টি নাট্য দল এই নাট্যোৎসবে অংশ নিয়ে তপন থিয়েটারে (Tapan Theatre) মঞ্চস্থ করবেন তাদের পরিবেশনা। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

নেতাজি নগর সরস্বতী নাট্যশালার তরফকে জানানো হয়েছে আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রদীপ প্রজননের মধ্যে দিয়ে এই থিয়েটার ফেস্টিভ্যালের উদ্বোধন হবে। উপস্থিত থাকবেন, পশ্চিমবঙ্গ নৃত্য, নাটক , সংগীত ও দৃশ্যকলা অ্যাকাডেমীর সদস্য সচিব ডক্টর হৈমন্তী চট্টোপাধ্যায় (Haimanti Chattopadhyay)এবং পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা অভিজিৎ চট্টোপাধ্যায়(Abhijit Chattopadhyay)। ঐদিন সরস্বতী নাট্য সম্মানে সম্মানিত করা হবে প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রী সত্যপ্রিয় সরকারকে। পাঁচ দিন নাট্য উৎসবের একেবারে শেষ দিনে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ‘সাম্প্রতিক নাটকের বিষয় ভাবনা ও প্রযুক্তির ব্যবহার’ সম্পর্কিত এক মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অংশ নেবেন সত্যপ্রিয় সরকার, প্রেমাঞ্জন দাশগুপ্ত (Premanjan Dasgupta), সুপর্ণা ভট্টাচার্য । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সুশান্ত মজুমদার। নাট্য উৎসবের সফলতা নিয়ে যথেষ্ট আশাবাদী দলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌরজিৎ বসু।

Related articles

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো...