Wednesday, May 6, 2026

সাময়িক শীতে এক ধাক্কায় দক্ষিণবঙ্গে পারদপতন ৭ ডিগ্রি!

Date:

Share post:

শীতের বিদায়বেলায় জোরালো হচ্ছে ঠান্ডার অনুভূতি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রি কমেছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে।যদি যদিও এই ঠান্ডার অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হবে না।আগামী সপ্তাহের গোড়া থেকেই ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

সরস্বতী পুজোর পর থেকে এক ধাক্কায় ফিকে হয়ে যাওয়া শীতের মেজাজ আরও একবার চড়া হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপমাত্রা কমেছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় ১.৩ ডিগ্রি কম। সোমবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। রাজ্যজুড়ে কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

-.

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...