Saturday, March 14, 2026

বিজেপির দৈন্যদশা! সুপার ফ্লপ বিরোধী দলনেতার সভা, উপস্থিতি লক্ষমাত্রার ১০ শতাংশেরও কম

Date:

Share post:

জেলার নেতারা লক্ষ্যমাত্রা রেখেছিল ২০ হাজার চা-শ্রমিকের জমায়েত হবে। রবিবার ছুটির দিনটিকে বেছে নিয়েছিল তারা। কিন্তু বিরোধী দলনেতার সভায় তার দশ শতাংশ চা-শ্রমিকও দেখা গেল না সুভাষিণী চা-বাগানের ফুটবল মাঠে।

প্রসঙ্গত, একমাস আগে জানুয়ারির ২৩ তারিখ এই মাঠেই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন এই মাঠে তিলধারণের জায়গা ছিল না। আজ চিত্রটা সম্পূর্ণ উল্টো। জেলার মানুষ, বিশেষ করে চা-বাগানের ভোটাররা যে বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তা মাদারিহাট উপনির্বাচনেই বোঝা গিয়েছিল। আর আজকের সভার উপস্থিতি সেটাই পরিষ্কার করে দিল। আগামী বছর বিধানসভা নির্বাচন, যার আগে বিজেপির এই দৈন্যদশা ফলাফলের পূর্বাভাস দিয়ে দিল। জেলায় পাঁচটি আসন যে তৃণমূলের ঝুলিতে এবার আসবে তা নিয়ে আর সন্দেহই রইল না।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে জয়! টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...