Saturday, May 16, 2026

বারাকপুরে টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে ধর্ষণ প্রতিবেশীর! গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

টিউশন ক্লাস থেকে ফেরার পথে শারীরিক নিগ্রহের শিকার অষ্টম শ্রেণীর ছাত্রী। বারাকপুরের জাফরপুর স্কুলপাড়া এলাকার বাসিন্দা নাবালিকা শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় শুভজিৎ বিশ্বাস (Subhajit Biswas) নামের প্রতিবেশী যুবক তাঁর পথ আটকায়। পড়ুয়া কিছু বুঝে ওঠার আগেই তাঁকে জোর করে এলাকারই একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের (Rape) অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বিধ্বস্ত অবস্থায় নাবালিকা বাড়ি ফিরেই জ্ঞান হারান। পরিবারের সন্দেহ হয়। ওই ছাত্রীকে জিজ্ঞেস করায় ধর্ষণের কথা জানায় সে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশীর শুভজিতকে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকা জানিয়েছেন, যুবকের হাত থেকে বাঁচতে তিনি চিৎকার করলেও কিন্তু এলাকায় একটি অনুষ্ঠান চলায় কেউ সেই আর্তনাদ শুনতে পাইনি।নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধৃতের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...