Thursday, May 14, 2026

মধ্যরাতে ভূমিকম্প অসমে, ক্ষয়ক্ষতির খবর নেই

Date:

Share post:

বুধবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল অসম (Assam) সহ বিস্তীর্ণ এলাকা। কম্পনের (earthquake) মাত্রা মারাত্মক না হলেও ঘুমের মধ্যে কম্পন অনুভব হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাতীয় সিসমোলজি দফতর জানায় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ ম্যাগনিচিউট।

রাত ২.২৫ নাগাদ কেঁপে ওঠে মধ্য অসমের মরিগাঁও (Marigaon)। রাজধানী গুয়াহাটির (Guwahati)কাছে কম্পনের উৎসস্থল মরিগাঁও হওয়ায় মধ্যরাতে কম্পন অনুভূত হয় গুয়াহাটিতেও। তবে উৎস মাটি থেকে ১৬ কিমি ভিতরে হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়নি।

তবে শুধুমাত্র অসম (Assam) নয়, বুধবার রাতের ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ, ভুটান (Bhutan) ও চিনের একাংশেও। দুদিন আগেই ভূমিকম্প অনুভূত হয় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। সেদিনও মাত্রা ছিল কাছাকাছি, ৫.১ ম্যাগনিচিউট। প্রভাব পড়েছিল বঙ্গোপসাগরেও। দুদিনের মধ্যে অসমে ফের ভূমিকম্পের আতঙ্ক।

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...